শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এ গ্রামের মহিলাদের সকলেরই চুলের দৈর্ঘ্য পাঁচ-ছয় ফুট! জীবনে মাত্র একবারই চুল কাটেন, ব্যবহার করেন বিশেষ শ্যাম্পু,

RD | ১৬ মার্চ ২০২৫ ২৩ : ২৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এই গ্রামে গেলে আপনাদের মনে হতে পারে রূপকথার সেই লম্বা চুলের রাপানজেল। আরও স্পষ্টভাবে বললে রাপানজেলেরা বাস্তবে এসে হাজির হয়েছে। এই গ্রামের সব মহিলার চুলই রাপানজেলের চুলের মতোই লম্বা। রেড ওয়াও গোত্রের এই নারীরা সারা জীবনে মাত্র একবার চুল কাটেন। চুল রক্ষনাবেক্ষণে ব্যবহার করেন বিশেষ শ্যাম্পু। 

কোথায় রয়েছে এমন গ্রাম? দক্ষিণ চিনের কোনসি শুয়াং অঞ্চলের গুয়াংজি ঝুয়াংয়ের হুইংলা গ্রামের নারীদের মর্যাদার প্রতীক তাঁদের দীর্ঘ চুল। রেড ইয়াও গোত্রের এই নারীদের চুল সাধারণত ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। অবশ্য এর জন্য চুলের নানা ধরনের যত্ন নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এগুলোর একটি হলো- গ্রামের পাশের জিনসা নদীর পাড়ে গাঁজানো ভাতের মাড় দিয়ে মাথার ত্বক ও চুল ধোয়া।

চিনের কুইলি শহর থেকে গাড়িতে ঘণ্টা দুয়েক লাগে জিনসা নদীর তীরে অবস্থিত গ্রামটিতে পৌঁছাতে। জনসংখ্যা প্রায় ৬০০। চারপাশের প্রকৃতি আশ্চর্য সুন্দর। তবে হুইংলা কিংবা হুইলাং ইয়াও গ্রামটি বিখ্যাত ওই একটি কারণেই, সেটি এখানকার মহিলাদের লম্বা চুল রাখার ঐতিহ্য।

রেড ইয়াও নারীরা ঐতিহ্যগতভাবে লাল পোশাক পড়েন। হাজার বছর ধরে এভাবে চুল লম্বা করার চল তাঁদের মধ্যে। স্থানীয়দের বিশ্বাস, দীর্ঘ জীবন ও সৌভাগ্য বয়ে আনে লম্বা চুল। এই গ্রাম এখন চীনের অন্যান্য জায়গায় পরিচিতি পেয়ে গেছে ‘লং হেয়ার ভিলেজ’ বা ‘লম্বা চুলের গ্রাম’ হিসেবে। এখানকার নারীদের ঘন কালো চুল অন্তত পাঁচ ফুট লম্বা হয়। এমন দৈর্ঘ্যের চুলের ওজন হয় দুই পাউন্ডের মতো। তবে অনেক সময়ই ছয় ফুটের মতো লম্বা চুলও দেখ। এমনকি সাত ফুট দীর্ঘ চুলের রেকর্ডও আছে। তবে এটা ঘটে একেবারেই কালেভদ্রে।

রেড ওয়াও গোত্রের নারীরা জীবনে একবারই তাঁদের চুল কাটেন। সাধারণত ১৮তম জন্মদিনে বা এর আশপাশের সময়ে। বলা হয় রেড ইয়াও নারীদের চুল কাটা মানে তাঁরা বিয়ের জন্য প্রস্তুতির ইঙ্গিত। তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই চুল নষ্ট করা হয় না। মেয়েটির বিয়ে হওয়া পর্যন্ত তাঁর পরিবার ওই চুল সংরক্ষণ করে।

সাধারণত প্রতিদিনই নদীর জলে চুল ধুয়ে থাকেন এই নারীরা। তবে নির্দিষ্ট কিছুদিন চুলে বিশেষ উপাদান বা ওই শ্যাম্পু ব্যবহার করা হয়। চুলের স্বাস্থ্য ও রং ধরে রাখতে, প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করা হয়। এই শ্যাম্পুর মূল উপাদান নদী তীরে গাঁজানো ভাতের মাড়। অবশ্য এর সঙ্গে চায়ের লিকার, লেবু বা জাম্বুরাজাতীয় ফলের খোসা-সহ বিভিন্ন ভেষজ মিশ্রণও ব্যবহার করা হয়। মাথার তালু থেকে চুলের ডগা পর্যন্ত চিরুনি দিয়ে মাড়সহ মিশ্রণটি মেশানো হয়।  

এই গ্রামে একজন অবিবাহিত মেয়ে সাধারণত কালো একটি কাপড় দিয়ে মাথা ঢেকে রাখেন। কারণ এই চুল তাঁদের কাছে পবিত্র, কেবল পরিবারের সদস্যরাই তা দেখতে পারে। অবশ্য বিয়ের পর চুল ঢেকে রাখার বাধ্যবাধকতা থাকে না আর। মাথার চারপাশে চুল পেঁচিয়ে রাখলে বুঝবেন নারীটি বিবাহিত, তবে তাঁর সন্তান নেই। প্যাঁচানো চুল, সঙ্গে সংরক্ষণ করা কাটা চুলের একটি খোঁপা ইঙ্গিত দেয় ওই বিবাহিত নারীর সন্তান আছে।

১৯৮০-র দশক পর্যন্ত একটা আশ্চর্য নিয়ম নাকি প্রচলিত ছিল গ্রামে। পরিবারের সদস্যদের বাইরে কোনও পুরুষ যদি কোনো নারীর খোলা চুল দেখে ফেলতেন, তবে তাঁকে তিন বছর ওই নারীর পরিবারের সঙ্গে থাকতে হতো। কথিত আছে, অনেক অনেক বছর আগে অপছন্দের পানিপ্রার্থীদের চুল দিয়ে চাবুকের মতো সপাং করে বাড়ি দিয়ে বিদায় দিতেন নারীরা। 

অবশ্য গ্রামে পর্যটক আসতে শুরু করায় চুলের ব্যাপারে কঠোর বিভিন্ন নিয়ম শিথিল হয়ে গেছে। কারণ চীনের নানা প্রান্তের এমনকি ভিনদেশি পর্যটকেরা গ্রামটিতে আসেন ওই চুলের খ্যাতির জন্যই। এখানে পর্যটকদের জন্য আছে মঞ্চ। গ্রামের নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি প্রতিদিন ওই মঞ্চে ঐতিহ্যবাহী লাল পোশাক পরে দল বেঁধে গান গান ও নাচে দেখান। এভাবে সব মিলিয়ে নারীদের এই লম্বা চুলের কারণে গ্রামবাসীদের আয় হচ্ছে পর্যটকদের থেকে। 
রেড ইয়াও নারীরাসহ গ্রামের বাসিন্দারা কিন্তু যথেষ্ট অতিথিবৎসল। ভাগ্য ভালো হলে গ্রামটিতে ঘুরতে গেলে হয়তো তাঁরা আপনাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানাবে। সেখানে বসে এক কাপ কফি কিংবা চা খেতে খেতে জানতে পারবেন তাঁদের ঐতিহ্যের নানা দিক আর নারীদের এই আশ্চর্য চুল সম্পর্কে বিস্তারিত তথ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া