শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এবার পাকিস্তানি সেনার কনভয়ে 'ফিদায়েঁ' হামলা বালোচ লিবারেশন আর্মির, নিহত ৯০ জন

RD | ১৬ মার্চ ২০২৫ ২২ : ৩৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল পাক সেনাবাহিনীর কনভয়। ওই সময়ে সেই কনভয় লক্ষ্য করে হামলা চালায়। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, ৯০ জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন। তবে পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে, রবিবারের হামলায় নূন্যতম সাত জন মারা গিয়েছেন এবং আহতের সংখ্যা ২১ জন। 

পাকিস্তানের সেনার তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, 'কোয়েটা থেকে তাফতানগামী সেনাবাহিনীর একটি কনভয়ে হামলা চালানো হয়েছে। সাতটি বাস এবং দু'টি গাড়ির কনভয়ে হামলা চলে। সেনা ভার্তি একটি বাসে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে। সম্ভবত এটি আত্মঘাতী হামলা। অন্যটিতে রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) হামলা চালানো হয়েছে।'

আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা পর্যবেক্ষণের জন্য ড্রোন পাঠানো হয়েছে।

নোশকি স্টেশনের এসএইচও জাফরুল্লাহ সুলেমানি জানিয়েছেন যে, প্রাথমিক রিপোর্ট অনুয়ায়ী এটি একটি আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রমাণ থেকে জানা যায় যে, আত্মঘাতী বোমা হামলাকারী ইচ্ছাকৃতভাবে বিস্ফোরক-বোঝাই গাড়িটি সামরিক কনভয়ের একটিতে ধাক্কা দেন। তিনি আরও জানান যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই হামলার পরপরই বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'বালোচ লিবারেশন আর্মির ফিদায়েঁ (আত্মঘাতী) ইউনিট মাজিদ ব্রিগেড, কয়েক ঘন্টা আগে নোশকির আরসিডি হাইওয়ের রাখশান মিলের কাছে ভিবিআইইডি ফিদায়েঁ হামলা চালিয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে হামলা হয়। কনভয়ে আটটি বাস ছিল, যার মধ্যে একটি বিস্ফোরণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হামলার পরপরই, বিএলএ-এর ফতেহ স্কোয়াড অগ্রসর হয় এবং আরেকটি বাসকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলে, পরিকল্পিতভাবে সমস্ত সামরিক কর্মীকে শেষ করে দেওয়া হয়েছে। ফলে শত্রুপক্ষের মোট হতাহতের সংখ্যা ৯০ জন।'

বিএলএ জানিয়েছে যে তারা শীঘ্রই এই হামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং সৈন্যদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন। বিএলএ বিদ্রোহীরা প্রায় ৪৪০ জন যাত্রী বোঝাই একটি ট্রেন ছিনতাই করার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া