বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ মার্চ ২০২৫ ২২ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে তো অনেকেই পুণ্যের জন্য যান। ভক্তদের দান পেয়ে মাতার মন্দিরে যে সম্পত্তি তৈরি হয়েছে তার হিসেব দেখলে এবার চোখ কপালে উঠবে।
জম্মু-কাশ্মীরে রয়েছে বিখ্যাত মাতা বৌষ্ণোদেবীর মন্দির। প্রতি বছর প্রচুর ভক্তরা সেখানে গিয়ে পুজো দিয়ে থাকেন। যদি কারও মনের ইচ্ছাপূরণ হয় তাহলে সেখানে গিয়ে তারা নিজেদের মাধ্যমতো দান করে আসেন। সেই দান হয়ে থাকে সোনা বা রূপো।
তবে এবার অবাক করা তথ্য এল সকলের সামনে। ২০২৪-২৫ অর্থবর্ষে যে হিসেব সামনে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে মাতার মন্দিরে সোনা দান হয়েছে ২৭.৭ কেজি। রূপো দান হয়েছে ৩৪২৪ কেজি। এই সমস্ত তথ্য জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তারা মনে করছেন এখানে এলে মানুষের মনের ইচ্ছাপূরণ হয়ে থাকে। ফলে মানুষ এখানে এসে নিজের ইচ্ছামতো দান করে যান।
একটি প্রতিষ্ঠানের সমীক্ষা অনুসারে মাতার দরবারে ২০২০-২১ অর্থবর্ষে যেখানে সোনা দানের পরিমান ছিল ৯ কেজির খানিক বেশি এবং রূপো দানের পরিমান ছিল ৭৫৩ কেজির খানিক বেশি। সেখান থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে এই সোনা এবং রূপোর পরিমান যে হারে বেড়েছে তা এক নতুন রেকর্ড তৈরি করছে। এটা সকলের কাছে অবাক করা বিষয়।
এই সোনা এবং রূপোর দাম যদি টাকার হিসাবে দেখা যায় তাহলে দেখা গিয়েছে ২০২০-২১ সালে যেখানে টাকার পরিমান ছিল ৬৩.৬৫ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে সেই টাকার পরিমান হয়েছে ২৩১.৫০ কোটি টাকা। এর থেকেই বোঝা যাচ্ছে মাতার মন্দির দর্শন করতে কত ভক্তরা অকাতরে সোনা-রূপো বিলি করেছেন।
২০১২ সালে এখানে দর্শনার্থীদের সংখ্যা ছিল ১.০৪ কোটি, করোনাকাল অর্থাৎ ২০২০ সালে সেই সংখ্যা নেমে আসে ১৭.২০ লক্ষ, ২০২১ সালে ফের দর্শনার্থীদের সংখ্যা হয় ৫৫.৮৮ লক্ষ, ২০২২ সালে দর্শনার্থী ছিল ৯১.২৫ লক্ষ, ২০২৩ সালে দর্শনার্থীরে সংখ্যা হয় ৯৫.২২ লক্ষ এবং ২০২৪ সালে এই সংখ্যা হয় ৯৪.৮৪ লক্ষ। সেখান থেকেই বোঝা যায় এই মন্দিরে ভক্তের সংখ্যা কতটা বাড়ছে। তাই দানের পরিমানও বাড়ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?