বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পায়রা দেখানোর অজুহাতে বারান্দায় নিয়ে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, রক্ষীর হাতেই শ্লীলতাহানির শিকার নাবালিকা!

RD | ১৬ মার্চ ২০২৫ ২১ : ০৫Rajit Das

আজাল ওয়েবডেস্ক: রক্ষকই ভক্ষক! প্রাইভেট টিউশনে পড়তে একটি বাড়িতে যেত নয় বছরের মেয়ে। বাচ্চাটির সঙ্গে ভাব জমেছিল ওই বাড়িতে কর্মরত ৫১ বছরের বেসরকারি নিরাপত্তা রক্ষীর। বেশ কয়েকদিন যাওয়া-আসার পর ওই রক্ষী বাড়ির একটি বারান্দায় পায়রা দেখানোর অজুহাত দিয়ে মেয়েটিকে নিয়ে যায়। সকলের আড়ালে সেখানেই সে সেরে ফেলে অশ্লীল কাজ। এরপরই মেয়েটি ওই বাড়িতে পড়তে যেতে অস্বীকার করে। 

কেন হঠাৎ এই মনোভাব? বাচ্চাটির মা মেয়েকে সব জিজ্ঞেস করতেই আসল তথ্য সামনে আসে। মেয়েটি ওই রক্ষীর কুরুচিকর কাজ ফাঁস করে। এই ঘটনা গত ৭ মার্চের। ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ে। 

মেয়ের মুখে নির্যাতনের ওই কথা শুনেই আর দেরি করেননি মেয়েটি মা। সোজা থানায় নালিশ জানান ১২ মার্চ। এরপরই মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয়।

গোরেগাঁও পুলিশ ওই রক্ষীর বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার করে। ওই বাড়ির ভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর, থানাতেই হয় অভিযুক্তকে শনাক্তকরণ প্রক্রিয়া। এরপরই অভিযক্ত রক্ষীকে গ্রেপ্তার করা হয়। একজন পুলিশ অফিসার জানিয়েছেন, শনাক্তকরণ প্রক্রিয়ার সময় ভুক্তভোগী এবং অভিযুক্তের মধ্যে সরাসরি যোগাযোগ এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

তথ্য অনুসারে, মুম্বই পুলিশ প্রতিদিন ৪-১৬ বছর বয়সী শিশুদের যৌন নির্যাতনের ছয়'টি মামলা নথিভুক্ত করে। ২০২৩ সালে, দেশের আর্থিক রাজধানীর পুলিশ ক্যালেন্ডার অনুসারে বছরের প্রথম ১১ মাসে পকসো আইনের অধীনে ১,০০৫টি যৌন নির্যাতন এবং নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে।

গোরেগাঁওয়ের ঘটনাটি গত বছরের থানেতে ঘটে যাওয়া ঘটনার স্মৃতি উস্কে দেয়, যেখানে একটি স্কুলের চুক্তিভিত্তিক কর্মচারী দুই নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করেছিল। ২৪ বছর বয়সী অক্ষয় শিন্ডেকে বদলাপুরের একটি স্কুলের শৌচালয়ে দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের পাঁচ দিন পর ১৭ অগাস্ট গ্রেপ্তার করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া