বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রেল বা মেট্রো স্টেশনে হলুদ টাইল বসানো থাকে কেন, আপনার কী জানা আছে

Sumit | ১৬ মার্চ ২০২৫ ২১ : ০৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি সময় যদি আমরা ট্রেন বা মেট্রো স্টেশনে যাই তাহলে আমরা দেখে থাকি স্টেশনের প্ল্যাটফর্মে হলুদ রঙের টাইল বসানো থাকে। কী কারণে এই হলুদ টাইল বসানো হয় সেটা জানলে অবাক হয়ে যাবেন।


এটা অনেকেই হয়তো জানেন না স্টেশনের প্ল্যাটফর্মে হলুদ রঙের টাইল বসানো থাকে। তবে কেন এই রং ব্যবহার করা হয় সেটা এবার জানার সময় এসেছে। আমার আপনার সকল রেল স্টেশন এবং মেট্রো স্টেশনে এই হলুদ টাইল বসানো থাকে। অনেকে মনে করেন টাইলে যে গ্রিপ তৈরি হয় তাতে হাটতে সুবিধা হয়। ফলে যদি কেউ দ্রুতগতিতে ট্রেন ধরার চেষ্টা করেন তাহলে তার অনেকটা সুবিধা হবে।


তবে আসল বিষয়টি কিন্তু একেবারে আলাদা। এই হলুদ টাইলগুলিকে বলা হয় ট্যাকটাইল টাইল। যারা চোখে কম দেখেন তারা হলুদ রঙকে অতি সহজে দেখতে পান। তারা যাতে রেলে চড়তে গিয়ে কোনও অসুবিধার মধ্যে না পড়েন সেটা নিশ্চিত করতেই এই হলুদ টাইল বসানো হয়েছে। 

 


এই ধরণের টাইলের ব্যবহার প্রথম চালু করেছিল জাপান। তারা নিজেদের দেশের রেলওয়ে স্টেশনে এই হলুদ টাইল বসানো শুরু করে। ১৯৬৫ সাল থেকে জাপানে এই হলুদ টাইলের ব্যবহার করছে। এরপর থেকে গোটা বিশ্বে এই হলুদ টাইলের ব্যবহার ছড়িয়ে পড়ে। 

 


এই হলুদ টাইলগুলিতে থাকে গোল গোল স্টপিং পয়েন্ট। এতে দ্রুত ট্রেনে ওঠা ব্যক্তিরা বিপদকে এড়িয়ে যেতে পারেন। এটির রং হলুদ থাকে বলে সূর্যের আলো বা অন্য কোনও আলোতে উজ্জ্বল দেখায়। ফলে যারা চোখে কম দেখেন তাদের পক্ষে এটি বিশেষ সুবিধা তৈরি করে থাকে। 

 


হলুদ রঙের এমন একটি বিশেষত্ব রয়েছে যেখান থেকে এটিকে বহু দূর থেকে দেখা যায়। ফলে যদি কেউ চোখে কম দেখেন তাহলেও তিনি এই রঙটিকে অনেক দূর থেকে দেখতে পারবেন। রেলে ওঠার সময় এই রং তাকে বিশেষ সহায়তা করে থাকে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া