বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মর্মান্তিক, তিন সন্তানকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী বাবা, ঝাড়খণ্ডের গিরিডির ঘটনা

RD | ১৬ মার্চ ২০২৫ ১৯ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: তিন নাবালক সন্তানকে শ্বাসরোধ করে নিজে আত্মঘাতী বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রবিবার কাকভোরে ঝাড়খণ্ডের গিরিডি জেলার পিরতান্ড থানা এলাকার মহেশলিটি গ্রামে। পুলিশ জানিয়েছে, মেয়ে আফরিন পারভীন (১২), জাইবা নাজ (৮) এবং ছেলে সাফাউল আনসারি (৬)-কে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন ৩৬ বছর বয়সী সানাউল আনসারি।

রমজান মাসে সেহরি (ভোরের খাবার) চলাকালীন সানাউলের ​​বাড়িতে ভোররাতে কোনও আওয়াজ না পেয়ে প্রতিবেশীদের কৌতূহল বেড়েছিল। এরপরই বাড়ির দরজায় প্রতিবেশীদের কয়েকজন টোকা মারতেই তা খুলে যায়। পরক্ষণেই ভয়াবহ দৃশ্য দেখেন তারা। সানাউলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। মাটিতে পড়েছিল তিন সন্তানের মৃতদেহ।

খবর পেয়ে খোখারা থানার স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। ছিলেন ডুমরি সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সুমিত প্রসাদ। পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য গিরিডি সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, সানাউল তাঁর তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, সানাউল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং বাড়িতে একটি ছোট রেশন ও কাপড়ের দোকানও চালাতেন।

ঘটনার সময় সানাউলের ​​স্ত্রী উপস্থিত ছিলেন না। তিনি জামধা গ্রামে তাঁর বাপের বাড়ি গিয়েছিলেন।এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর তিনি মহেশলিটিতে ফিরে আসেন।

এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং আত্মহত্যার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। এসডিপিও সুমিত প্রসাদ বলেন, "আমরা সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখে তদন্ত করছি এবং এই ঘটনার কারণ জানতে সানাউলের ​​স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করব।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া