বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নজিরবিহীন কাণ্ড, বিজেপি নেতা ও পুলিশ অফিসার প্রকাশ্যে একা অপকে চড় মারছেন! ভাইরাল ভিডিও-তে প্রবল শোরগোল

RD | ১৬ মার্চ ২০২৫ ১৯ : ০৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বেনজির কাণ্ড। পুলিশ ও রাজনৈতিক নেতা একে অপরের গালে কষিয়ে চড় মারছেন! প্রথমে এই দু'জনের মধ্যে হাতাহাতি হয়। তারপরই তা মারধরের দিকে মোড় নেয়। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কর্নাটকের চিত্রদুর্গের একটি বেসরকারি হোটেলের কাছে। মাধুগিরির বিজেপির জেলা সভাপতি হনুমান্তে গৌড়া ও স্থানীয় থানার সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পার মধ্যে এই চড় মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বিষয়টি রাজনৈতিক মোড় নিয়েছে। বিজেপি নেতারা ওই সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করার দাবি তিলেছেন।

কী কারণে এই ঝামেলা? ১৪ মার্চ গভীর রাতে হনুমান্তে গৌড়া এবং তাঁর সমর্থকরা তুরুভানু রোডের একটি বেসরকারি হোটেলের কাছে দলবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। রাতের টহলরত সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পা জটলা দেখে সেখানে যান। জিজ্ঞাসাবাদ শুরু করেন। হনুমান্তে গৌড়া ওই পুলিশকর্মীকে জানান যে তাঁরা রাতের খাবার খাওয়ার জন্য হোটেলে এসেছিলেন।

এর পরেই, বিজেপি নেতা হনুমান্তে গৌড়া ও সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পার মধ্যে তর্কাতর্কি বাধে। দু'জনেই ধৈর্য হারিয়ে একে অপরকে আক্রমণ করেন। চলে গালিগালাজ। সেই রেশ বাড়তে থাকে। য়া ক্রমনেই হাতাহাতি ও একে অপরে চড় মারার মতো বিষয়ে পরিণত হয়। মারামারির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, বিজেপি নেতা রেগে পুলিশকর্মীটিকে অশ্রাব্য গালিগালাজ করছেন। এতেই ওই পুলিশ কর্মী প্রথমে চড় লাগান বিজেপি নেতার গালে। সঙ্গে সঙ্গেই ওই পুলিশকর্মীকে পাল্টা চড় মারেন নেতা। এক মুহূর্তও নষ্ট না করে ওই পুলিশকর্মী আবার ঘুরিয়ে থাপ্পড় লাগান বিজেপি নেতাকে।

 

ঘটনার পর সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পার আঙুলে আঘাত লাগে। গাদিলিঙ্গাপ্পা সেই রাতে টাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন,  'হনুমন্তে গৌড়া একজন পুলিশ অফিসারের উপর হামলা করেছেন, তার আগে তর্ক-বিতর্ক করছিলেন, কর্তব্যরত অবস্থায় পুলিশের পোশাক ছিঁড়ে দিয়েছেন এবং পুলিশকে টেনে নিয়ে গিয়েছেন।'

এই অভিযোগের ভিত্তিতে, হনুমান্ তেগৌড়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

আহত সাব-ইন্সপেক্টর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, হনুমান্তে গৌড়াকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, পুলিশ অফিসার নিজেই তাঁর উপর হামলা চালিয়ে ছিলেন। হনুমান্তে গৌড়াকে বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সাংসদ গোবিন্দ কারাজোলা,  বিধানসভা পরিষদের সদস্য কেএস নবীন, প্রাক্তন বিধায়ক টিপ্পারেড্ডি এবং অন্যান্যরা জেলা হাসপাতালে গিয়ে হনুমান্ তেগৌড়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।  

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ কারাজোল অভিযোগ করেছেন যে, "পুলিশ অফিসার রাতে হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উপর হঠাৎ আক্রমণ করেন। পুলিশ দলের নেতা, কর্মীদের উপর রিভলবার দিয়ে গুলি চালানোর চেষ্টা করে। সেই সময় একজন পুলিশ অফিসার আহত হতে পারেন। পিএসআই গাদিলিঙ্গাপ্পা ভয়ঙ্কর প্রবণতা দেখিয়েছেন। ঘটনার তদন্ত করা উচিত, এবং ততক্ষণ পর্যন্ত অভিুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করা উচিত। তার দুর্ব্যবহারে মানুষ ভীত। ওই অফিসারকে অপসারণ করা উচিত।" 

পরে, বিজেপি নেতাদের একটি প্রতিনিধিদল পুলিশ অফিসারকে বরখাস্তের দাবিতে এসপি রঞ্জিত কুমার বান্দারুর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া