শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১৮ : ৪৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: রবিবার মানেই বাঙালির রসনা তৃপ্তির দিন। এমনকী যাঁরা সারা সপ্তাহ নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন তাঁদের কাছেও এই দিনটি ‘চিট ডে’। এমন রবিবাসরীয় বিকেলে বানিয়ে ফেলতে পারেন চিকেন চিজ বল। ছুটির দিনে বিকেলে একটু মুখরোচক খাবার খেতে কার না ভাল লাগে? আর চিকেন চিজ বল হলে তো কথাই নেই! বাইরের মুচমুচে আবরণ আর ভেতরের গলানো চিজের স্বাদ মন ভরিয়ে দেয়। পরিবারের সবার সঙ্গে গল্প করতে করতে বা প্রিয় সিনেমা দেখতে দেখতে এই খাবারটি উপভোগ করা যায়। এছাড়াও, ছোটোখাটো গেট টুগেদারে বা বন্ধুদের আড্ডায় এটি একটি চমৎকার স্ন্যাকস হতে পারে। দেখে নিন কীভাবে তৈরি করবেন এই পদ।
উপকরণ:
* বোনলেস চিকেন কিমা - ২৫০ গ্রাম
* পেঁয়াজ কুচি - ১/২ কাপ
* আদা বাটা - ১ চা চামচ
* রসুন বাটা - ১ চা চামচ
* কাঁচা লঙ্কা কুচি - স্বাদ অনুযায়ী
* গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
* গরম মসলা গুঁড়ো - ১/২ চা চামচ
* ডিম - ১ টি
* ব্রেড ক্রাম্ব - ১ কাপ
* চিজ কিউব বা মোজারেলা চিজ - পরিমাণ মতো
* তেল - ভাজার জন্য
* লবণ - স্বাদ অনুযায়ী
প্রণালী:
১. প্রথমে একটি পাত্রে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো এবং লবণ নিয়ে ভাল করে মেখে নিন।
২. এবার ডিম ফেটিয়ে চিকেনের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন।
৩. মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে মাঝখানে চিজ কিউব বা মোজারেলা চিজ দিয়ে গোল বলের আকারে গড়ে নিন।
৪. এরপর বলগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন।
৫. কড়াইয়ে তেল গরম করে বলগুলো সোনালি করে ভেজে তুলুন।
৬. সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।
টিপস:
* চিকেন কিমার সঙ্গে অল্প ধনেপাতা কুচি মেশালে স্বাদ আরও ভাল হবে।
* চিজ বলগুলো আরও মুচমুচে করতে চাইলে, ব্রেড ক্রাম্বে গড়িয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন।
* তেল খুব বেশি গরম হলে চিজ বলগুলো পুড়ে যেতে পারে, তাই মাঝারি আঁচে ভাজুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?