শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ মার্চ ২০২৫ ১৮ : ৪২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের নজর ইয়েমেনে। অর্থাৎ নজর পশ্চিম এশিয়ার দিকে। শনিবারই ইয়েমেনের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সকালে জানা গিয়েছে, ইয়েমেনের উপর আমেরিকার লাগাতার বোমা বর্ষণের ঘটনায় ২১জনের প্রাণ গিয়েছে। বেলা বাড়তেই জানা গিয়েছে, লাফিয়ে মৃতের সংখ্যা বেড়েছে বহু। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মহিলা-শিশু-সহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
ইয়েমেনে ট্রাম্পের নির্দেশ ছিল মূলত হুথিদের উপর হামলা চালানোর। অভিযোগ ‘হুথি’, এই সশস্ত্র গোষ্ঠী মুলত ইরান সমর্থিত। অভিযোগ, সাগর ঘেরা ইয়েমেনের হুথিরা মূলত ক্রমাগত বাধা দেয় বাণিজ্যে। বাণিজ্য-জাহাজে আক্রমণ চালায় তারা। গাজা-যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল-লোহিত সাগরের চলাচলকারী জাহাজে বারবার হামলা চালিয়েছে হুথিরা। ট্রাম্পের মতে, এবার ‘ওদের সময় শেষ।‘
হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় আমেরিকার হামলা প্রসঙ্গে জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা, হুথিদের শক্ত ঘাঁটি নর্দান সাদা, আল বাইদা এবং রাদায় মার্কিন হামলায় ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে বেশিরভাগজন নারী এবং শিশু।আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মুহূমুর্হূ গোলাবর্ষণে কেঁপে উঠেছিল ইয়েমেন।
ট্রাম্প বারবার এই বাণিজ্য-জাহাজে হামলা চালানো বন্ধ করতে বলেছেন। সেই কারণেই এই হামলা। হুথিদের উপর যেমন হামলা চালিয়েছে আমেরিকা, একই সঙ্গে ইরানকেও সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর সাফ বক্তব্য, হুথিদের সমর্থন বন্ধ করতে হবে ইরানকে। ইরান থেকে আমেরিকার উপর কোনও হুমকি এলে তার ফল একেবারেই ভাল হবে না ইরানের জন্য, সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছেন স্পষ্টভাবে।
অন্যদিকে, হুথিদের রাজনৈতিক ব্যুরো ইয়েমেনের উপর আমেরিকার এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। একইসঙ্গে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ‘ক্রমবর্ধমান উত্তেজনার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?