বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিকিমে ঘুরতে যাবেন? এবার লাগবে এন্ট্রি ফি! কত টাকা, জেনে নিন...

RD | ১৬ মার্চ ২০২৫ ১৭ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উইকএন্ড, তিন-চার দিনের ছুটি বা লম্বা ছুটি, বাঙালির অন্যতম প্রিয় গন্তব্যের নাম সিকিম। শুধু বাংলার পর্যটকরাই নয়। পড়শি রাজ্য়ে ভিড় জমান আশপাশের রাজ্যের মানুষও। তবে এবার আর নিখরচায় ঢোকা যাবে না সিকিমে। খসছে গ্যাঁটের কড়ি, লাগবে এন্ট্রি ফি।

সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে সিকিমে গেলেই পর্যটকদের মাথা পিছু ৫০ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। পরিবেশ রক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সকল পর্যটকদেরই এই ফি দিতে হচ্ছে। 

তবে ৫ বছরের কম বয়সী শিশুদের কোনও এন্ট্রি ফি লাগছে না। এছাড়া যারা সরকারি কাজে এসেছেন, তাদেরও এন্ট্রি ফি দিতে হচ্ছে না। একবার এন্ট্রি ফি দিয়ে ৩০ দিন পর্যন্ত সিকিমে থাকা যাবে। তবে যদি কোনও পর্যটক এক মাসে দু'বার আসেন, অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান, সেক্ষেত্রে ওই পর্যটককে আবার এন্ট্রি ফি লাগছে।

সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ৫০ টাকা রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়ন, জনগণকে দেওয়া পরিষেবা উন্নত করার খাতেই ব্যয় করা হবে। অপরূপ সুন্দর সিকিমে যেভাবে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বাড়ছে, তাতে পরিবেশ রক্ষা খুবই জরুরি। স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট না করেই যাতে পর্যটকদের ভালো আতিথেয়তা দেওয়া যায়, তার জন্য এই এন্ট্রি ফি নেওয়ার সিদ্ধান্ত। 

চলতি মার্চ মাস থেকেই সিকিম সরকার পর্যচকদের থেকে এই এন্ট্রি ফি চালু করেছে। 

পর্যটনের সঙ্গে যুক্তরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পর্যটকদের মধ্যে কোনও বিভ্রান্তি এড়াতে স্বচ্ছ যোগাযোগের গুরুত্বের উপর তারা জোর দিয়েছেন। পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা পরামর্শ দিয়েছেন যে, এন্ট্রি ফি সম্পর্কে তথ্য ব্যাপকভাবে প্রচার করা উচিত এবং হোটেল-সহ অন্যান্য জায়গাগুলিতেও তা প্রদর্শন করা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া