শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘বন্ধ করতে হবে অশ্লীল গতিবিধি’, পাকিস্তানে ‘নিষিদ্ধ’ বলিউডের গান! কড়া নির্দেশে জোর চর্চা

Riya Patra | ১৬ মার্চ ২০২৫ ১৭ : ১২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বলা হয়ে থাকে শিল্প দেশ কালের গণ্ডি মানে না। সাহিত্য, সঙ্গীত, সিনেমা যুগে যুগে ছাড়িয়ে গিয়েছে সব গণ্ডি, ছড়িয়ে গিয়েছে দূর দূরান্তে। বাংলার কোনও অখ্যাত গ্রামের যুবতী আত্মমগ্ন হয়ে দেখেন বিদেশি ভাষার চলচ্চিত্রের নিপুন কাজ, যুবকটি মেঠো পথে গুনগুন করে ছড়িয়ে দেন ফরাসি সুর। আবার হিন্দি বিলক্ষণ বুঝতে না পারা, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাঁর বাস, সেই তরুণ তাল মেলান হিন্দি গানের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার যুগে এই ছড়িয়ে পড়া এবং প্রকাশ্যে আসা আরও সহজ হয়েছে। 

এসবের মাঝেই জোর চর্চা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি কড়া বিজ্ঞপ্তি নিয়ে। পাঞ্জাব প্রদেশের মরিয়ম নওয়াজ সরকার নোটিস দিয়েছে, যার মর্মার্থ এই, এবার থেকে সেখানকার সরকারি এবং বেসরকারি, দুই ধরনের কলেজের পড়ুয়ারা কোনওভাবে বলিউডের গান অর্থাৎ হিন্দি গানের সঙ্গে নাচতে পারবেন না, এমনকি হিন্দি গান গাইতেও পারবেন না। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

সূত্রের খবর, মরিয়ম নওয়াজ সরকার কড়া নোটিস জারি করেছে এই বিষয়ে। এই প্রসঙ্গে উল্লেখ্য, পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা হিন্দি, বলিউডের গানের। সোশ্যাল মিডিয়ার যুগে দিনে দিনে সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে বারেবারে। সেখানকার আমজনতা থেকে তারকা, বলিউডের তারকা থেকে বলিউডের গান, এসব বিষয়ে তাঁদের পছন্দ প্রবল। তাঁদের নানা জনপ্রিয় বলিউডের গানে নৃত্য-গীত পরিবেশন করতে দেখা যায়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, কলেজগুলিতে অশ্লীল গতিবিধি বন্ধ করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে সেখানকার সরকারের পক্ষ থেকে। আপত্তিজনক পোশাক পরে নৃত্য-গীত পরিবেশন করা যাবে না, কলেজগুলিতে  বলিউডের গান গাওয়া বা নাচা যাবে না। 

পাঞ্জাব প্রদেশের ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন(কলেজ) সব কলেজের ডিরেক্টরদের চিঠি পাঠিয়েছেন ১২ মার্চ। সূত্রের খবর কলেজের নানান অনুষ্ঠানে পড়ুয়া এমনকি শিক্ষকদের মধ্যেও দিনে দিনে হিন্দি গানে নৃত্য-গীত পরিবেশন করার প্রবণতা বাড়ছিল দিনে দিনে। সেই কারণেই এই নির্দেশিকা।  স্বাভাবিকভাবেই, যে গান নিয়ে এত জনপ্রিয়তা, উন্মাদনা, তা রাতারাতি নিষিদ্ধ হওয়ায় জোর চর্চা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া