বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রেলের একটি ছোট ভুলে ট্রেনের মালিক হয়ে যান একজন কৃষক, চিনে নিন এই ভারতীয়কে

AD | ১৫ মার্চ ২০২৫ ২৩ : ২৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আপনি কি কখনও কল্পনা করেছেন যে একজন ব্যক্তির একটি ট্রেনের মালিকানা আছে? ভারত সরকারের অধীনস্থ সংস্থা ভারতীয় রেল। কিন্তু রেলের একটি ভুলের কারণে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য গোটা একটি ট্রেনের মালিক হয়ে গিয়েছিলেন। কোনও জালিয়াতি বা অসৎ উপায়ে নয়, বরং আইনি ভাবেই মালিকানা পেয়েছিলেন ওই ব্যক্তি। 

আমরা যার কথা বলছি তিনি হলেন সম্পুরণ সিং। পাঞ্জাবের লুধিয়ানার কাটানা গ্রামের একজন সাধারণ কৃষক একটি সম্পূর্ণ ট্রেনের মালিক হয়েছিলেন। তবে, এই মালিকানা মাত্র কয়েক ঘন্টার জন্য স্থায়ী হয়েছিল। দিল্লি থেকে অমৃতসরগামী দিল্লি-অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিক হয়ে গিয়েছিলেন কয়েক ঘণ্টার জন্য। আসলে, ২০০৭ সালে রেল লুধিয়ানা-চণ্ডীগড় রেললাইন নির্মাণের জন্য কৃষকদের থেকে জমি কিনেছিল। সম্পুরণ সিং-এর জমির উপর দিয়ে রেললাইনে যাওয়ার পরিকল্পনা ছিল। সম্পুরণের থেকে প্রতি একর ২৫ লক্ষ টাকা দাম দিয়ে জমি কিনেছিল রেল।

কিছুদিন পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন সম্পুরণ সিং জানতে পারেন যে রেল প্রতি একর ৭১ লক্ষ টাকা দরে ​​কাছের একটি গ্রামে একই পরিমাণ জমি অধিগ্রহণ করেছে। সম্পুরণ রেলওয়ের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। শুনানির সময় আদালত রেলকে ক্ষতিপূরণের পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার নির্দেশ দেয়। যা পরে এক কোটি ৪৭ লক্ষ টাকা করা হয়। আদালত উত্তর রেলকে ২০১৫ সালের মধ্যে সম্পুরণকে এই পরিমাণ অর্থপ্রদানের নির্দেশ দেয়। কিন্তু রেল মাত্র ৪২ লক্ষ টাকা পরিশোধ করে। বাকি ১.০৫ কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। আদালতের আদেশের পরেও রেল ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায়  ২০১৭ সালে জেলা ও দায়রা আদালতের বিচারক জসপাল বর্মা লুধিয়ানা স্টেশনে ট্রেন বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এর পাশাপাশি স্টেশন মাস্টারের অফিসও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর, সম্পুরণ স্টেশনে পৌঁছে সেই সময়ে সেখানে উপস্থিত অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি বাজেয়াপ্ত করেন এবং সেই ট্রেনের মালিক হন। বেশ কিছুক্ষণ পর সেকশন ইঞ্জিনিয়ার আদালতের একজন আধিকারিকের সহায়তায় ট্রেনটি ছাড়িয়ে নিয়ে যান। রিপোর্ট অনুযায়ী, এই মামলাটি এখনও আদালতে বিচারাধীন।

(ছবি: সংগৃহীত)


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া