শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৫ মার্চ ২০২৫ ২২ : ৪৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের অমৃতসরের খাণ্ডওয়ালায় একটি মন্দিরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে শনিবার ভোর রাতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুই মোটরসাইকেল আরোহী থাকুরদ্বারা মন্দিরের সামনে এসে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। হামলার সময় মন্দিরের ভেতরে থাকা পুরোহিত অক্ষত থাকলেও, বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। হামলার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাইক আরোহীরা একটি পতাকা নিয়ে এসছিল।
অমৃতসর পুলিশ কমিশনার গুরুপ্রীত ভুল্লার জানিয়েছেন, এই হামলায় পাকিস্তানের যোগসূত্র থাকতে পারে। তিনি বলেন, “পাকিস্তান মাঝে মাঝে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে থাকে। আমরা তদন্ত করছি এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” বিস্ফোরকের ধরন এখনও নিশ্চিত করা যায়নি, তবে পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, “পাঞ্জাবকে অস্থির করতে কিছু দুষ্ট চক্র মাঝেমধ্যে এই ধরনের চেষ্টা করে। এমনকি মাদকও এর অংশ। তবে পাঞ্জাব পুলিশ সক্রিয় রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা ওয়ারিং এই গ্রেনেড হামলাকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত জোরদার করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?