বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৫ মার্চ ২০২৫ ২০ : ০০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: নিষ্ঠা থাকলে কী না হয়! নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে পূরণ করা যায় স্বপ্ন। তার আরও এক উদাহরণ মিলল। সন্ধান পাওয়া গেল এক মহিলার যিনি বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে প্রথম ইউপিএসসি পাস করেছেন।
জানা গিয়েছে, তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের আইডি মুছে ফেলেছিলেন। এমনকী ব্যবহার করতেন না নিজের মোবাইল ফোনও। তাঁর সেই কঠোর অধ্যবসায় তাঁকে আইএএস হতে সাহায্য করেছে।
ওই মহিলার নাম পরী বিষ্ণোই। তিনি রাজস্থানের বিকানের বাসিন্দা। তিনি তাঁর সম্প্রদায়ের মধ্যে প্রথম মহিলা যিনি দেশের সবচেয়ে বিত্তশালী চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি সিকিমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিএম পদে রয়েছেন।
সিভিল সার্ভিসে যোগদানের পিছনে কার উৎসাহ সর্বাধিক এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি সমস্ত কৃতিত্বের পেছনে তাঁর মায়ের অবদানের কথা জানান। তিনি জানান, তাঁর মা একজন পুলিশ অফিসার। তাঁর মায়ের নিষ্ঠা দেখে তিনি নিজেও সিভিল সার্ভিস পরীক্ষায় বসবেন বলে ঠিক করেন। সেই থেকে শুরু করেন কঠোর পরিশ্রম। তাতেই মেলে সাফল্য।
পরীর পড়াশোনা শুরু আজমীরের সেন্ট মেরিস কনভেন্ট স্কুলে। এরপর তিনি দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে স্নাতক হন। আজমীরের এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষায় পাস করার জন্য তিনি প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। দূরে রেখেছিলেন মোবাইল ফোনকেও। কঠোর অধ্যবসায়ের পর ২০১৯ সালে তিনি সফল হন। মাত্র ২৩ বছর বয়সে তিনি তৃতীয় বারের প্রচেষ্টায় এই পরীক্ষায় সফল হন। সর্বভারতীয় পরীক্ষায় ৩০ নম্বর স্থান অর্জন করেন।
পরী বিষ্ণোই পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের সহকারী সচিব হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপরের ধাপে তিনি সিকিমের গ্যাংটকে সাব–ডিভিশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি পরী বিয়ে করেছেন। হরিয়ানার আদমপুরের বিধায়ক ভাব্যা বিষ্ণোইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?