বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৫ মার্চ ২০২৫ ১৯ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম। একে ব্যবহার করে প্রচুর মানুষ তাঁদের ভিডিও পোস্ট করেন। সেখান থেকে তারা যে অর্থ পান তা নিয়ে নিজেদের দরকারি কাজটি তারা করতে পারেন। তবে ভারতের এক অবাক করা গ্রামের ছবি এবার চমকে দিল সকলকে।
ছত্তিশগড়ের তুলসি নামের একটি গ্রাম রয়েছে। একে বিশেষ নজরে রেখেছে ইউটিউব। তার প্রধান কারণ হল এখানকার বাসিন্দারা ইউটিবের উপরেই নির্ভরশীল। গোটা গ্রামটি ডিজিটাল সোনার খনি। এখানে এলে ইউটিউবারের অভাব নেই। এখানকার ১ হাজার বাসিন্দার সংসার চলে ইউটিউবের হাত ধরেই।
এখানকার বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে তারা এটিকে একটি শখ হিসাবে দেখেন। তবে সেখান থেকেই তাঁদের পরিবর্তনের শুরু। এরপর ইউটিউব থেকে তাঁদের তৈরি করা ভিডিও সর্বত্র নিজের কেরামতি দেখিয়েছে। এখানকার আট থেকে শুরু করে আশি সকলেই ইউটিউবকে নিজেদের রোজগারের মাধ্যম হিসাবে ধরে নিয়েছেন। এই গ্রামের বাসিন্দা, কৃষক, গৃহবধূ থেকে শুরু করে স্কুলপড়ুয়া সকলেই এখন ইন্টারনেটের ভক্ত। তাঁদের সকলেরই ইউটিউব চ্যানেল রয়েছে।
২০১৮ সাল থেকে শুরু হয় এই কর্মযজ্ঞ। সেই সময় দুই তরুণ জয় বর্মা এবং জ্ঞানেন্দ্র শুক্লা স্থির করেন তারা একটি ইউটিউব চ্যানেল করবেন নিছক মজা করার জন্য। তবে তাঁদের দেওয়া ভিডিও সেই সময় থেকেই ভাইরাল হতে শুরু করে। এরপর তাঁদের সাবস্ক্রাইবার হয়ে যায় ১ লক্ষ ২৭ হাজার। হাতে আসতে থাকে টাকা।
সেই থেকেই শুরু। এরপর এই দুজন গ্রামের বাকি মানুষেদের ইউটিউব চ্যানেলের কাজটি বোঝাতে শুরু করেন। এরপরই শুরু হল ডিজিটাল সুনামি। তুলসি গ্রামের অর্থনীতি ইউটিউবের হাত ধরে বদলে যেতে থাকে। বর্তমানে এখানকার বাসিন্দারা ইউটিউব থেকে গড়ে ৩০ হাজার টাকা পান। ফলে সেখান থেকে তাঁরা আরও বেশি করে এর দিকে ঝুঁকেছেন।
এখন এখানকার বাসিন্দারা যে হারে ইউটিউব থেকে টাকা আয় করেন তা দেখে বাকিরা হতবাক। এই গ্রামের অর্থনীতির হাল বদলে দিয়েছে ইউটিউব। এখানকার বাসিন্দাদের জীবনধারা এখন নতুন দিক নিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?