শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৫ মার্চ ২০২৫ ১৮ : ০৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: অনেক সময় একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেও সেই শপথ রক্ষা করা সম্ভব হয় না। কেউ সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতে চান, কেউ বা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু অনেক সময় ব্রেকআপ থেকে মানসিক অবসাদ তৈরি হতে পারে। সম্পর্ক ভেঙে গেলে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, যা মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে।
প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে মানুষ গভীর আঘাত পায়। দুঃখ, রাগ, হতাশা, একাকিত্বের মতো অনুভূতিগুলো তীব্র হতে পারে। বিশেষ করে প্রাক্তন যদি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে তার প্রভাব পড়ে অন্য প্রান্তের মানুষটির উপর। এই অবস্থায় মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে কী করণীয়?
* সময় নিন: ব্রেকআপের ধাক্কা সামলাতে সময় লাগে। নিজেকে সময় দিন, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করুন। কোনও অবসাদই একদিনে দূর হয় না। তাই নিজেকে বাড়তি সময় দিন।
* নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন: বন্ধু বা পরিবারের এমন সদস্যের সঙ্গে কথা বলুন যিনি সংবেদনশীলতার সঙ্গে আপনার কথা শুনবেন। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। মনের গহীনে জমে থাকা অনুভূতি প্রকাশ করার জন্য লেখালেখি করতে পারেন, এতে চেপে রাখা অনুভূতির ভার লাঘব হয়।
*স্টকিং নৈব নৈব চ: অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও প্রাক্তনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন নিয়মিত। এই অভ্যাস আপনাকে কখনই সুস্থ হতে দেবে না। নিজেকে এই ধরনের অভ্যাস থেকে দূরে রাখুন।
* নিজের যত্ন নিন: পর্যাপ্ত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন। দরকারে ধ্যান বা মেডিটেশন করতে পারেন। সঙ্গে এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয়। বই পড়া, গান শোনা, ছবি আঁকা, বাগান পরিচর্যা করতে পারেন।
* পেশাদার সাহায্য নিন:
* যদি মানসিক অবসাদ খুব বেশি হয়, তবে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। মানসিক অবসাদ একটি গুরুতর সমস্যা, তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একজন মনোবিদ রোগীর মনের গভীরে ঢুকে বিভিন্ন অনুভূতির ব্যাখ্যা দিতে পারেন। তাই এই অবস্থায় সবচেয়ে ভাল সমাধানসূত্র দিতে পারেন তাঁরাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?