সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতে খুন!‌ পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত এক 

Rajat Bose | ১৫ মার্চ ২০২৫ ১৭ : ৪৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ দোলের রাতে খুন!‌ ঘটনাটি ঘটেছে কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে ব্যানার্জির বাড়িতে। মদের আসরের মধ্যেই ধারালো অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠেছে বাড়ির পরিচারকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অপর পরিচারককে গ্রেপ্তার করেছে।


প্রয়াত ফুটবলারের সল্টলেকের বাড়িতে বর্তমানে থাকেন তাঁর দুই মেয়ে। পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর শনিবারই অভিযুক্ত অপর পরিচারককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, সল্টলেকের জিডি ব্লকে পিকে–র বাড়িতে দুই পরিচারকের মধ্যে বচসা হয়। এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সন্দেহভাজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে।


জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই কোনও গোলমাল হয়ে থাকতে পারে বলে তাঁদের অনুমান। পিকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন তা জানার চেষ্টা চলছে। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া