বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে লাথি-মারধর-চুলের মুঠি ধরে টানাটানি! মারকুটে চিকিৎসক পুত্রবধূর কীর্তি ভাইরাল, দেখুন সেই ভিডিও

RD | ১৫ মার্চ ২০২৫ ১৬ : ২২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ঘর যেন কুস্তির আখড়া। বেঙ্গালুরুর একজন মহিলা চিকিৎসক এবং তাঁর সন্তানদের বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ঢুকে বৃদ্ধ শ্বশুর, শাশুড়ি এবং নিজের স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল। মারধরের সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরা ওই মারকুটে চিকিৎসকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বেঙ্গালুরুর চিকিৎসক ডা. প্রিয়দর্শিনী এন-এর বিরুদ্ধে তার শ্বশুরবাড়িতে হামলা ও হয়রানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাঁর শ্বশুর জে. নরসিমাইয়া অন্নপূর্ণেশ্বরীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ডা. প্রিয়দর্শিনী তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে গত ১০ মার্চ শ্বশুর বাড়িতে গিয়ে বৃদ্ধ শ্বশুর, শাশুড়ি ও স্বামী নবীন কুমারকে শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশকে জে. নরসিমাইয়া জানিয়েছেন যে, তাঁর ছেলে ২০০৭ সালে প্রিয়দর্শিনীকে বিয়ে করেছিলেন। কিন্তু বেশ কয়েক বছর পরে ছেলে  বিবাহবিচ্ছেদের আবেদন জানান। সেই সূত্রেই, ১০ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ পুত্রবধূ তাঁর মেয়ে ও ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন এবং উপস্থিত সকলকে শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করেন।

 

পাল্টা প্রিয়দর্শিনী দাবি করেন যে, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে উত্তেজিত করেছিলেন। তিনি জানান যে, স্বামীর বাড়িতে গিয়েছিলেন  সন্তানদের জন্য আর্থিক সহায়তার অভাব নিয়ে আলোচনা করতে। আলোচনার সময় যখন তিনি এবং তাঁর সন্তানরা ধৈর্য হারিয়ে ফেলেন, তখন তাঁরা ওই ভিডিওটি রেকর্ড করেছিল। পুলিশ উভয় পক্ষের করা দাবিগুলি তদন্ত করছে, যার মধ্যে অনলাইনে প্রচারিত একটি ভিডিও-ও রয়েছে।

ভাইরাল ভিডিও পোস্ট অনুসারে, ডাক্তারের ৮০ বছর বয়সী শ্বশুর একজন হৃদরোগী, তাঁকে লাথি মেরে এবং টেনেছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে তাঁর শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাঁকেও পাঁচ মিনিটের বেশি সময় ধরে মঙ্গলসূত্র হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারের দুর্ব্যবহারের কারণে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা এক দশকেরও বেশি সময় ধরে পৃথভাবে বসবাস করেন, কিন্তু তিনি জোর করে তাদের ভাড়া বাড়িতে প্রবেশ করে এবং তাঁদের শারীরিকভাবে লাঞ্ছনা করে আদালতের আদেশ লঙ্ঘন করেছেন।

ভিডিওটিতে প্রিয়দর্শিনীকে চিৎকার করতে শোনা যাচ্ছে। দেখা য়াচ্ছে যে,  শাশুড়িকে চুল ধরে টেনে আনছেন এবং তাঁর মেয়ে ঠাকুমাকে লাথি মারছেন। এই মারধরের সময় চেঁচিয়ে চেঁচিয়ে প্রিয়দর্শিকে তাঁর শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে আগের হয়রানির কথা বলতে সোনা যাচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া