রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইউক্রেনীয় সেনাদের 'প্রাণভিক্ষা', ট্রাম্পের অনুরোধের পাল্টা কড়া শর্ত দিলেন পুতিন! মানবে ইউক্রেন?

RD | ১৫ মার্চ ২০২৫ ১৫ : ২৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রুশ প্রেসিডেন্ট্রের কাছে ইউক্রেনীয় সেনাদের মার্জনা করার আর্জি জানিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই আবেদনের বেশ কয়েক ঘন্টা পরই ভ্লাদিমি পুতিনের প্রতিক্রিয়া দেন। রাশিয়ার প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন যে, জেলেনস্কির সেনারা  আত্মসমর্পণ করলেই একমাত্র তাদের প্রাণভিক্ষার দাবি মেনে নেওয়া হবে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধর প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে গত বৃহস্পতিবার ইউক্রেনের সেনাদের প্রাণে বাঁচানোর আর্জি পুতিনের কাছে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছিলেন, এই প্রস্তাব গ্রহণ না করলে সেটা হবে ভয়াবহ গণহত্যার সামিল। ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছিলেন, "বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ অবশেষে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।" 

মার্কিন প্রেসিডেন্ট্রে মতে, ইউক্রেনীয় সৈন্যদের অবস্থা অত্যন্ত দুর্বল। রাশিয়া যদি করুণা না দেখায়, তাহলে এর পরের পরিস্থিতি ভয়াবহ গণহত্যার দিকে মোড় নেবে। ট্রাম্প এক্স বার্তায় লিখেন, "কিন্তু, এই মুহূর্তে, হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ান সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত, তারা খুবই খারাপ এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে অনুরোধ করেছি, যেন তাদের জীবন রক্ষা করা হয়। না হলে এটি একটি ভয়াবহ গণহত্যা হবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দেখা যায়নি। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন!!!" 

এর কিছু পরেই ট্রাম্পের উদ্দেশে রাশিয়ার প্রেসিডেন্টের ভিডিও বার্তা সামনে আসে। সেখানে পুতিনকে বলতে শোনা যায়, 'প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধের প্রতি আমরা সহানুভূতিশীল। তবে ওঁরা অস্ত্র রেখে আত্মসমর্পণ করলে তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।' ইউক্রেনকে আনুষ্টানিকভাবে আত্মসমপর্ণের বিবৃতি দেওয়ারও দাবি করেছেন পুতিন। 

তবে ট্রাম্পের আর্জি এবং পুতিনের পাল্টা শর্ত নিয়ে এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কোনও মন্তব্য মেলেনি। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে কৌতূহল রয়েছে সকলের।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া