রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ মার্চ ২০২৫ ১৫ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এক ভারতীয় স্কলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে। প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাসকে সমর্থনের জেরে ওই ছাত্রী হিংসা ও সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। অভিযুক্ত পড়ুয়ার নাম রঞ্জনি শ্রীনিবাসন। গত ৫ মার্চ তাঁর ভিসা বাতিল করে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস)। এরপরই ১১ মার্চ ওই পড়ুয়া সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা ছেড়েছেন বলে জানালো ডিএইচএস।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বিমানবন্দরে শ্রীনিবাসনের একটি ভিডিও পোস্ট করেছেন এবং বলেছেন যে "হিংসা ও সন্ত্রাসবাদের পক্ষে কেউ কথা বললেন তাঁর আমেরিকায় থাকা উচিত নয়।"
ক্রিস্টি নোয়েমের দাবি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ওই ছাত্রী জঙ্গি সংগঠন হামাসের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। ভিসা বাতিলের পর সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে ওই ছাত্রী যে স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছেন, তার ভিডিও ফুটেজও সামনে এনেছে ডিএইচএস। তবে হামাসের সঙ্গে সরাসরি যুক্ত থাকার যে অভিযোগ আনা হচ্ছে, এ সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ এখনও সামনে আনেনি মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।
It is a privilege to be granted a visa to live & study in the United States of America.
— Secretary Kristi Noem (@Sec_Noem) March 14, 2025
When you advocate for violence and terrorism that privilege should be revoked and you should not be in this country.
I’m glad to see one of the Columbia University terrorist sympathizers… pic.twitter.com/jR2uVVKGCM
রঞ্জনি শ্রীনিবাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনায় ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্য়ালয়ের ওয়েবসাইট অনুসারে, তিনি কলম্বিয়ার গ্র্যাজুয়েট স্কুল অফ আর্কিটেকচার, প্ল্যানিং অ্যান্ড প্রিজারভেশনে গবেষণা করছিলেন। ভারতীয় এই নাগরিক আহমেদাবাদের সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ফুলব্রাইট নেহেরু এবং ইনল্যাক্স স্কলারশিপ-সহ হার্ভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ফিলাডেলফিয়া ল্যান্ডস্কেপ প্রজেক্টের গবেষক হিসেবে কাজ করেছেন।
গাজায় ইজরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে গতবছর কেঁপে উঠেছিল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি। কয়েকটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের সংঘর্ষও ঘটেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?