রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ মার্চ ২০২৫ ০২ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় অনির্দিষ্টকালের জন্য স্থায়ী ভাবে বসবাস সম্ভব নয়। এবার স্পষ্ট করে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজ়ে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, "এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।|" ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের গোল্ড কার্ড বিতর্কের পর এবার ভাইস প্রেসিডেন্ট ভান্সের বক্তব্যে গ্রিন কার্ড নিয়ে বিরাট বিভ্রান্তি তৈরি হল।
কী বলেছেন ভ্যান্স?
ভাইস প্রেসিডেন্ট বলেছেন, "গ্রিন কার্ড, যাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয়, এটি ভারতীয়-সহ বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয়। কিন্তু এটির মানে স্থায়ী বসবাস অর্থাৎ আজীবন নিরাপত্তা নয়। যাঁদের গ্রিন কার্ড রয়েছে, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনির্দিষ্টকালীন অধিকার নেই।"
জাতীয় সুরক্ষার বিষয়টিকে আগ্রাধিকার দিয়ে ভ্যান্স বলেছেন যে, "এটি বাকস্বাধীনতা নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়।"
ভ্যান্সের এই বক্তব্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। মাহমুদ খলিলের গ্রিন কার্ড রয়েছে। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় তাঁকে আটক করা হয়েছিল।
ট্রাম্পের বক্তব্য
উল্লেখ্য, দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া জারি আছে। এছাড়া, কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।
প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে, তাঁর প্রশাসন আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করছে। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় যেতে পারবেন। সেখানে গিয়ে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। ট্রাম্প জানিয়েছিলেন যে, আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা)।
এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। অনেকের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর হয়তো থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?