বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'নেহা'-র প্রলোভনে পা! পাক আইএসআই এজেন্টকে ভারতের গোপন নথি 'পাচার', গ্রেপ্তার উত্তরপ্রদেশের এক বাসিন্দা

RD | ১৪ মার্চ ২০২৫ ০০ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবজডেস্ক: পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ফিরোজাবাদের একটি অস্ত্র কারখানায় কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। শুক্রবার উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাব্জা চৌধুরী জানিয়েছেন যে, ধৃত রবীন্দ্র কুমার এ দেশের সংবেদনশীল তথ্য পাচার করেছেন। তিনি, গঙ্গায়ণ মহাকাশ প্রকল্প এবং সেনার সামরিক সরবরাহ ড্রোনের পরীক্ষা-সহ গোপন তথ্য পাচার করেছিলেন। একই অপরাধেব রবীন্দ্র কুমারের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাব্জা চৌধুরী জানিয়েচেন, রবীন্দ্র কুমার ভারতের জাতীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি পাচার করতেন 'নেহা' নামে একজনকে। গোয়েন্দাদের অনুমান, 'নেহা' আসলে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এজেন্ট। আর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর জন্য পাকিস্তান যে দীর্ঘদিন ধরে হানিট্র্যাপকে হাতিয়ার করেছে, সেটাই রবীন্দ্রের ক্ষেত্রের ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। 

উত্তরপ্রদেশের এটিএস-এর তরফে জানানো হয়েছে যে, ফেসবুকের মাধ্যমে রবীন্দ্রের সঙ্গে 'বন্ধুত্ব' পাতিয়েছিল ওই পাকিস্তানি এজেন্ট। আর তার ফাঁদে পা দিয়ে ভারতীয় সেনা, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করছিল। এটিএসের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) নীলাব্জা চৌধুরী জানিয়েছেন, জেরার জন্য এটিএসের সদর দফতরে ডাকা হয়েছিল। বিস্তারিতভাবে জেরার পরে দেখা যায় যে, ধৃত ব্যক্তি নির্দিষ্ট সময় অন্তর তিনি পাকিস্তানি এজেন্টকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন।

রবীন্দ্র কী কী সংবেদনশীল তথ্য পাচার করেছেন? সেটাও জানিয়েছেন উত্তরপ্রদেশের গোয়েন্দারা। উত্তরপ্রদেশ এটিএসের এডিজি জানিয়েছেন, রবীন্দ্র যে অর্ডন্যান্স ফ্যাক্টরির দৈনিক উৎপাদনের রিপোর্ট, কী কী জিনিসপত্র এসেছে, কী কী জিনিসপত্র আসবে, সেই সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য পাচার করতেন। এছাড়াও, ভারতের জাতীয় সুরক্ষার সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অনুমান করছেন গোয়েন্দারা।

এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এটিএসের গোয়েন্দারা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ ভারতের জাতীয় সুরক্ষার জন্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে হানিট্র্যাপের জাল তৈরি করা হয়। আর তাতেই যাতে তাদের কর্মচারীরা পা না দেন, সেজন্য ভারতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিদেনপক্ষে কিছুটা নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশ এটিএসের এডিজি। গোয়েন্দাদের মতে, কর্মচারীদের কথা মাথায় রেখে ভারতের প্রতিরক্ষার জন্য সংবেদনশীল সংস্থাগুলির নিয়মিত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ করা উচিত। তৈরি করা উচিত নীতি। আর সেই কাজটা দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেই করা উচিত বলে মনে করছেন গোয়েন্দারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া