বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পর্যুদস্ত করেছেন হুমায়ুন-আকবরকে, ২২বার যুদ্ধে জিতেছেন, মুঘলদের আগে এই হিন্দু রাজাই শাসন করেছিলেন দিল্লি, জানেন তিনি কে?

RD | ১৪ মার্চ ২০২৫ ২১ : ২৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মুঘল সাম্রাজ্য ভারতে আধিপত্য প্রতিষ্ঠার আগে, দিল্লির সিংহাসনে ছিলেন একজন সাহসী হিন্দু শাসক। তিনি হেমু বিক্রমাদিত্য। এই রাজা দিল্লির সিংহাসনে ছিলেন মাত্র কয়েক বছর। সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী, হেমু তাঁর ব্যতিক্রমী সামরিক দক্ষতা এবং কৌশলগত প্রতিভার মাধ্যমে দিল্লি শাসনের অধিকার পান। হেমু, সুরি রাজবংশের সদস্য ছিলেন। রাজা হিসাবে অসংখ্য যুদ্ধে জয়লাভ করেছিলেন। ১৫৫৬ সালে, তিনি মুঘলদের পরাজিত করেছিলেন এবং নিজেকে দিল্লির স্বাধীন শাসক ঘোষণা করেছিলেন। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রের কৌশল তাঁকে "ভারতের নেপোলিয়ন" হিসাবে খ্যাতি এনে দিয়েছে। তবে, তাঁর রাজত্বকাল স্বল্পস্থায়ী ছিল। শেষে অবশ্য হেমু মুঘলদের হাতেই পরাজিত হন এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হেমুর পতন দিল্লিতে হিন্দু শাসনের অবসান ঘটিয়েছিল

হেমুর প্রথম জীবন
হেমু ১৫০১ সালে রাজস্থানের আলওয়ারের রাজগড়ের কাছে মাছেরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভার্গব ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলেন। তাঁর বাবা, পুরাণ দাস, একজন পুরোহিত এবং গভীরভাবে ধার্মিক ব্যক্তি ছিলেন। পরবর্তী জীবনে, পুরাণ দাস একজন সাধু হয়ে ছিলেন এবং বৃন্দাবনে চলে যান। সেখানে তিনি বল্লভ সম্প্রদায়ের সুপরিচিত সন্ত হরিবংশের সঙ্গে থাকতেন।

বিভিন্ন সুযোগ সুবিধার জন্য হেমুর পরিবার রেওয়ারি (হরিয়ানা)-র ভার্গব ব্রাহ্মণদের গ্রাম কুতুবপুরে চলে আসেন। হেমু সেখানেই শিক্ষা লাভ করেন। তিনি হিন্দি, সংস্কৃত, ফার্সি এবং আরবি ভাষা শিখেছিলেন। ছোটবেলায় তিনি কুস্তি এবং ঘোড়সওয়ারেও আগ্রহী ছিলেন।

ইরান, ইরাক এবং দিল্লির মধ্যে একটি প্রধান বাণিজ্য পথের মাঝে রেওয়ারি অবস্থিত ছিল। হেমু একজন ব্যবসায়ী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। হেমু, শের শাহ সুরির সেনাবাহিনীকে খাদ্যশস্য সরবরাহ করতেন। পরে, তিনি সেনাবাহিনীকে বারুদ তৈরিতে ব্যবহৃত লবণের রসও সরবরাহ করতে শুরু করেন।

হেমুর ক্ষমতায় উত্থান
একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী হেমু তাঁর বুদ্ধিমত্তা এবং সামরিক দক্ষতার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তিনি আদিল শাহ সুরির অধীনে সুরি রাজবংশের প্রধানমন্ত্রী এবং সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঐতিহাসিক তথ্য অনুসারে, তিনি আদিল শাহকে হুমায়ুন এবং তাঁর পুত্র আকবরের অধীনে মুঘল বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিলেন। যুদ্ধে তাঁর নেতৃত্ব এবং সাহসিকতা আদিল শাহকে উত্তর ভারতের বিশাল অংশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেছিল।

একজন নির্ভীক যোদ্ধা
হেমু প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। যার সুবাদে হেম একজন শক্তিশালী সামরিক নেতৃত্ব হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। হেমু ২২টি যুদ্ধে জয়লাভ করেছিলেন, যার মধ্যে একটি আকবরের পরাক্রমশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল। এমনকি শত্রুরাও হেমুর যুদ্ধ কৌশলের প্রশংসা করেছিলেন। ১৫৫৬ সালের ৭ অক্টোবর যখন হেমুর দিল্লিতে মুঘল সেনাবাহিনীকে পরাজিত করার ঘটনা তাঁর জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বিজয়ের পর, তিনি নিজেই দিল্লির স্বাধীন শাসক হিসেবে মুকুট পরেন, এবং নিজেকে বিক্রমাদিত্য হিসাবে পরিচিত করান।

পানিপথের যুদ্ধ এবং করুণ পরিণতি
হেমুর রাজত্বকাল স্বল্পস্থায়ী ছিল। ১৫৫৬ সালের ৭ অক্টোবর মুঘল সেনাবাহিনীকে পরাস্ত করার মাত্র এক মাস পরে, ১৯৫৬ সালের ৫ নভেম্বর মুঘল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খানের নেতৃত্বে মুঘলরা পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমুকে আক্রমণ করে। হেমুর সেনাবাহিনী শক্তিশালী হলেও যুদ্ধের সময় তাঁর চোখে একটি তীর এসে লাগে। যা তাঁর সৈন্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তাঁকে বন্দি করা হয় এবং পরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দিল্লিতে হিন্দু শাসনের অবসান
হেমুর মৃত্যুর সঙ্গে সঙ্গে দিল্লিতে হিন্দু শাসনের অবসান ঘটে এবং মুঘলদের সাম্রাজ্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। হেমুর সাহসিকতা এবং নেতৃত্ব ভারতীয় ইতিহাসের একটি অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া