শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | রঙের উৎসবে আরও কাছাকাছি তিয়াসা-সোহেল, ফ্যাশন শুটে কী করলেন জুটিতে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মার্চ ২০২৫ ২১ : ০১Soma Majumder

চার-চারটে দশক পেরিয়ে গিয়েছে। তবু দোলের হুল্লোড়ে উদযাপনে আজও ‘রং বরসে ভিগে চুনরওয়ালি’র জুড়ি মেলা দূরে থাক, এ গানই শেষ কথা বলে!
কিংবা বছর বারো আগের সেই তুলকালাম হিট, ‘বলম পিচকারি’? সেই বা কম যাবে নাকি? 

অমিতাভ বচ্চন-রেখার প্রেমরসে ডুবুডুবু হোলি-গান কিংবা রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোনের তারুণ্যে ভরা উদযাপন— পর্দায় বলিউডি রঙের উৎসবে চিরকালই শুভ্র সাজে ধরা দিয়ে এসেছেন তারকারা। রিল থেকে রিয়েল উদযাপনে বলিপাড়ার হোলি-পার্টিতেও সাদাই বরাবরের ফেভারিট।

বলিউড থেকে টলিউডে ফিরে দেখুন। এ পাড়ার একের পর এক হোলি পার্টিতেও শুভ্রবেশেই হইচইয়ে মাতেন তারকাকুল। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, টুইটার থেকে ইউটিউব তারই রঙিন সাক্ষী। আর হবে নাই বা কেন! সব রং মেখে রঙিন হয়ে উঠতে এ সাজই তো সেরা ক্যানভাস! রঙের উৎসবের ফ্যাশনে সাদাই তাই বরাবরের সাধের বাছাই। দোলের দিন রংবাহারি হয়ে উঠতে তাই এ রংটাকেই বেছে নিলেন টেলিপাড়ার তরুণদল। সোহেল দত্ত, তিয়াসা লেপচা, দিয়া মুখার্জি, মিশমী দাস এবং অমৃতা দেবনাথ।

দোলের শহরটায় বসন্ত এসেছে আগেই। সেজেছে ফাগুন রঙে। পলাশের লাল-কমলা-হলুদে পাক খাচ্ছে এলোমেলো মিঠে হাওয়া। এ সময়টায় প্রেম পায়। মন জুড়ে থাকে অ-নে-ক-টা রং। হাজার ব্যস্ততা পেরিয়ে ‘তার’ কাছাকাছি যেতে মন চায়। দোলের উদযাপনের হাজার হইচইয়েও যেমন চোখ খুঁজে নেয় তাকেই। ভিড়ের মাঝেও দু’জনে একলা একটা কোণ খুঁজে নেওয়ার সেই মুহূর্তগুলোয় হরেক রংয়ের ছোঁয়া। সাদা-কালোর সাজেই সে রঙের সবটুকু মেখে নিয়েছেন তিয়াসা লেপচা এবং সোহেল দত্ত। সোহেলের বুটিদার কালো পাঞ্জাবি-সাদা পাজামার রংমিলন্তি তিয়াসার কালো চিলতে পাড় সাদা শাড়ি-কালো ব্লাউজের সঙ্গে। নীল-সবুজ-লাল-হলুদ আবিরের ছোঁয়ায় তাতেই রঙিন হয়ে ওঠার পালা। ‘মিত্তিরবাড়ি’ জুড়ে সেই ভালবাসার রঙেই তো জ্বলে উঠবে হাজার বাতির ‘রোশনাই’!

বসন্ত কি শুধু প্রেমের? বন্ধুত্বের নয়? টলিপাড়ায় রোজ লাইট-ক্যামেরা-অ্যাকশনের ফাঁকে কথার ফুলঝুরিও তো চুপি চুপি বুনে দেয় বন্ধুত্বের গল্প। তারপর আড়ি, ভাব, হাসির ফোয়ারা, ঝগড়া, খুনসুটি, দেদার আড্ডা, শপিং, পার্টি- সবেতেই রং ছড়ায় সেই সম্পর্কের উষ্ণতা। রঙের উদযাপন সেই প্রাণের বন্ধুদের ছাড়া চলে? কভি নেহি! বসন্ত হাওয়া রং মাখে। রং মাখে বন্ধুরা। আর তার সবটা জুড়ে থাকে অমলিন এক সম্পর্কের স্নিগ্ধতা। যে স্নিগ্ধতাকে আষ্টেপৃষ্টে মেখে নিতে সাদার জুড়ি মেলা ভার। হোলি পার্টিতে তাই সেই সাদাতেই সেজে ওঠেন তিন কন্যেও। দিয়া মুখার্জি, মিশমী দাস আর অমৃতা দেবনাথ। 

শ্বেতশুভ্র শাড়ি। লম্বা বেণি জড়িয়ে নেমেছে সাদা ফুলের মালা। ঝুমকো দুল, বালায় দিয়া পাশের বাড়ির নরমসরম শান্ত মেয়েটি যেন। পিঠ ছাপানো খোলা কোঁকড়া চুলে, সাদা শাড়ি-হলদে ব্লাউজে, জাঙ্ক জুয়েলারিতে অমৃতা একেবারে তার চনমনে, হুল্লোড়ে বান্ধবী। গাঁদার মালায় সাজতে কিংবা কমলা রঙা আবির মাখতে যার এক মুহূর্ত দেরি সয়নি! হইচই আরও জমল মিশমী আসতেই। হাল্কা গোলাপি টাই অ্যান্ড ডাই ব্লাউজ-সাদা শাড়িতে ঝলমলে কন্যে আবিরের থালা হাতে ঢুকতেই দেদার রং মাখা শুরু! 

বসন্ত হাওয়া তারপর সেজে উঠল খিলখিল হাসিতে

মডেল তিয়াসা লেপচা সোহেল দত্ত 
মেকআপ ও হেয়ার- জয়দীপ রায়
ছবি সুমন পাল 
ভিডিও সৌদীপ মণ্ডল

মডেল দিয়া মুখার্জী, মিশমি দাস, অমৃতা দেবনাথ
পোশাক সৌরভ মণ্ডল,  আকাশ কীর্তনীয়া 
মেকআপ  সুমিত রায়, পম্পা পান্ডা, শ্রেয়া নস্কর
হেয়ার  সংহিতা কর্মকার
ছবি রাহুল দেব মল্লিক
ভিডিও  সায়ন কুণ্ডু
শুট কো-অর্ডিনেটর  মধুরিষা শীল
ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী সাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া