বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'সন্ত্রাসের কেন্দ্রস্থল কোনাটা তা গোটা বিশ্ব জানে', আসল মুখোশ খুলে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

RD | ১৪ মার্চ ২০২৫ ২০ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত মঙ্গলবার জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালুচ লিবারেশন আর্মি। নিহত হন ২১ জন নিরাপরাধ ট্রেনযাত্রী। ওই ঘটনার পর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ তোলে ইসলামাবাদ। এবার তার পাল্টা মুখ খুলল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, "ভারত পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে। বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোনটা তা গোটা বিশ্ব জানে। নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা ছাড়ুন। অন্যদের দোষারোপ না করে পাকিস্তানের আত্মদর্শন করা উচিত।" 

বিগত বেশ কয়েক বছর ধরেই ভারতের বিরুদ্ধে বালুচিস্তানের বালোচ বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান। সম্প্রতি বালোচিস্তান প্রদেশেই জাফর এক্সপ্রেস অপহরণ করে হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। তার পরেই পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান দাবি করেন যে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। আফগানিস্তান থেকেই হামলাটি পরিচালনা করা হয় বলেও দাবি করেন তিনি। 

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান বলেন, "আমাদের নীতিতে কোনও পরিবর্তন হয়নি। আবারও বলছি, তথ্যের কোনও পরিবর্তন হয়নি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। আমি যা উল্লেখ করছিলাম তা হল, এই বিশেষ ঘটনায়, আমাদের কাছে আফগানিস্তানের কাছ থেকে কল আসার প্রমাণ রয়েছে। আমি এটাই বলেছিলাম।"

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ছাড়াও সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, "পাকিস্তান সন্ত্রাসবাদের এপিসেন্টার।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া