শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মার্চ ২০২৫ ১৮ : ৫৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: দোল মানে শুধুই তো রং খেলা নয়, প্রিয়জনের সঙ্গে আনন্দ, হইহুল্লোড়, জমিয়ে ভূরিভোজ। সঙ্গে ভাঙের গ্লাসে চুমুক। রঙের উৎসবের আমেজ যেন ভাঙ না খেলে ফিকে হয়ে যায়। অনেকেই এদিন দিব্যি ঠান্ডাইয়ের শরবত গ্লাসের পর গ্লাস সাবাড় করে যান। আর তারপরই যে শুরু হয় ক্লান্তি, মাথাব্যথা, ঝিমভাব। তবে কয়েকটি কৌশল মানলেই সহজেই কেটে যায় ভাঙের হ্যাংওভার। রইল সেই উপায়-
১. পর্যাপ্ত জল খান- যতই আনন্দে মেতে থাকুন, হ্যাংওভার কাটাতে হলে জল না খেলে চলবে না। শরীরে জলের অভাব থাকলে হ্যাংওভার সহজে কাটতে চায় না। তাই পর্যাপ্ত পরিমাণে জল খান। এতে শরীর আর্দ্র থাকবে এবং যাবতীয় টক্সিন বাইরে বেরিয়ে যাবে।
২. স্বাস্থ্যকর খাবার খান- ভাং ছাড়াও দোলের দিন বিভিন্ন ভাজাভুজি, মশলাদার কিংবা মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়েই থাকে। যার জন্য সমস্যা আরও বাড়ে। তাই বাইরের খাবার এড়িয়ে যান। স্বাস্থ্যকর পুষ্টিযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
৩. গরম জলে স্নান- ভাং খাওয়ার পরে শরীরের অস্বস্তি কাটাতে ঈষদুষ্ণ জলে স্নান করে নিন। এতে ক্লান্তিভাব কাটবে, পেশিগুলিও সচল হবে। মাথা ঘোরার মতো সমস্যা থাকলে তাও দূর হবে।
৪. আদা- আদার রস ভাঙের নেশা কাটানোর একটি কার্যকরী উপায়। খোসা ছাড়ানো আদার টুকরো মুখে নিয়ে লজেন্সের মতো খেতে পারেন। হ্যাঙ্গওভার নিয়ন্ত্রণ করতে আদার রস সাহায্য করে।
৫. লেবুর জল- শরীরে যাবতীয় বর্জ্য পদার্থ দূর করতে অত্যন্ত সহায়ক লেবু। ভিটামিন সি যুক্ত এই ফল ভাঙের নেশা কাটাতেও খুব ভাল কাজে আসে। ভাঙের হ্যাংওভার কাটাতে আধ কাপ ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। অল্প সময়ের মধ্যে নেশা কেটে যাবে।
৬. ডাবের জল- ডাবের জলে প্রচুর পরিমাণে খনিজ ও ইলোক্ট্রোলাইট উপাদান থাকে। চটজলদি ভাঙের নেশা থেকে বেরতে চাইলে ডাবের জলের উপর ভরসা রাখতে পারেন।
৭. গ্রিন টি- শরীরের জমে থাকা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে গ্রিন টি। ভাঙ খাওয়ার পরদিন ৩-৪ বার এই চা পান করুন। ক্লান্তিভাব কেটে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?