শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দোল খেলার পর কিছুতেই উঠছে না অবাধ্য রং? এই কটি ঘরোয়া টোটকায় নিমেষে মিলবে সমাধান

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মার্চ ২০২৫ ১৮ : ৫১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: দোল মানেই রঙের উৎসব। শুধু তো রংবেরঙের আবির নয়, কারওর কাছে রং মেখে ভূত না হলে যেন দোলের মজাই মাটি! বাঁদুরে রং দিয়ে চুটিয়ে দোল খেলা না হয় হল, কিন্তু হাতে-মুখে যে অবাধ্য রং চেপে বসেছে, তা তোলা কি কম ঝক্কির! আবির বা রং যাই মাখুন না কেন, সবেতেই থাকে ক্ষতিকর রাসায়নিক। বাজার চলতি ভেষজ রঙের গুণমান নিয়েও রয়েছে প্রশ্ন। তাছাড়া রং বা আবির কোনওটাই ত্বকের জন্য ভাল নয়, দীর্ঘক্ষণ লেগে থাকলে নানা সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও রং উঠতে চায় না, উল্টে ত্বকের শুষ্কতা বেড়ে যায়। সেক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। 

* রং তুলতে পাতিলেবু ব্যবহার করলে খুব ভাল উপকার পাওয়া যায়। পাতিলেবু হল ভেষজ প্রাকৃতিক ব্লিচিং। এতে যে কোনও ধরণের দাগ খুব তাড়াতাড়ি উঠে যায়। মুখে পাতিলেবুর রস লাগানোর পর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
* ত্বকে রঙের পরিমাণ কম হোক বা বেশি, রং তোলার যাদুমন্ত্র হল কাঁচা দুধ। কিছুটা পরিমাণ তুলো দুধে ভিজিয়ে তারপর হালকা করে পরিষ্কার করুন। দেখবেন সহজেই রং উঠে যাবে।
* স্বাভাবিক ত্বক হলে মধু, ক্যালামাইন লোশন ও রোজ ওয়াটার মিশিয়ে প্যাক বানান। তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, গ্লিসারিনের ও সি সল্টের প্যাক ব্যবহার করুন। আর ত্বকে শুষ্কভাব বেশি থাকলে ময়দা, দুধ, গ্লিসারিন দিয়ে ১০ মিনিট রাখুন। যে কোনও ত্বকে টক দই ও বেসনের প্যাকও লাগাতে পারেন। 
* সমপরিমাণ বেসন ও চালের গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে পারেন। পেস্টটি খানিক শুকিয়ে গেলে ঘষতে থাকুন। এতে স্ক্র‍্যাবের কাজ হবে৷ ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া মুখে ব্রণ থাকলে কমলালেবুর খোসার সঙ্গে দুধ, মুসুর ডাল ও বাদামের প্যাক লাগাতে পারেন। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে। 
* হোলির পরে ত্বককে ময়শ্চারাইজ করা খুবই প্রয়োজন। যার জন্য একটি পাত্রে ১ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কলা এবং চন্দনের গুঁড়া, গোলাপের পাপড়ির গুঁড়া এবং এক চিমটে হলুদ ও দই নিন। প্যাকটি ভাল করে মিশিয়ে মুখে, ঘাড়ে লাগান। কমপক্ষে আধ ঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে রং খেলার পর মুখে ফুটে উঠবে সতেজ ও উজ্জ্বলভাব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া