বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুষ্কৃতী ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলায় মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের 

Rajat Bose | ১৪ মার্চ ২০২৫ ১৫ : ২৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ দুষ্কৃতী ধরতে গিয়ে প্রাণ গেল এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের। মৃতের নাম রাজীব রঞ্জন মাল। জানা গেছে, দীর্ঘদিন ধরেই এক ড্রাগ মাফিয়ার সন্ধান চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ওই দুষ্কৃতী লক্ষ্মীপুর গ্রামে আশ্রয় নিয়েছে। এরপরই এএসআই রাজীবের নেতৃত্বে ফুলকাহা থানা থেকে পুলিশের একটি দল ওই গ্রামে তল্লাশি অভিযানে যায়।


বিহারের আরারিয়া জেলার লক্ষ্মীপুর গ্রামে পুলিশ তল্লাশি চালাতে আসছে শুনতে পেয়েই গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। সেই বাধা সরিয়ে পুলিশবাহিনী গ্রামে ঢুকে দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল। অভিযোগ, আচমকাই এক দল গ্রামবাসী পুলিশের দলটিকে ঘিরে ধরে। তার পর লাঠি, ইট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তার মধ্যেই গ্রামবাসীদের কয়েক জন এএসআই রাজীবকে একা পেয়ে বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।


এসপি অঞ্জনী কুমার জানিয়েছেন, রাত একটা নাগাদ তাঁদের কাছে খবর আসে ওই ড্রাগ মাফিয়া অনমোল যাদব লক্ষ্মীপুর গ্রামে একটি বিয়েবাড়ি গিয়েছে। পুলিশের দল গিয়ে ওই বিয়েবাড়ি ঘিরে ফেলে। কিন্তু গ্রামবাসীরা পুলিশের হাত থেকে ওই দুষ্কৃতীকে ছিনিয়ে নেয়। গ্রামবাসীদের হামলার মুখে পড়ে শেষমেশ গ্রাম ছাড়তে বাধ্য হন পুলিশকর্মীরা। এএসআই রাজীব রঞ্জন মালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া