শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দোলের রং থেকে দূরে রাখুন পোষ্যকে, রঙের উৎসবে কীভাবে যত্ন নেবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মার্চ ২০২৫ ১৫ : ৩৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: দোলের রঙের উৎসবে সামিল হতে ভালবাসেন কম-বেশি সকলেই। বসন্তের এই দিনটায় সকাল থেকেই চলে প্রিয়জনের সঙ্গে হইহুল্লোর। কিন্তু নিজেদের আনন্দের মাঝে আদরের পোষ্যকে যেন ভুলে যাবেন না। আনন্দের মাত্রা ছাড়িয়ে ওদেরকে সামিল করবেন না রং খেলায়৷ 

পোষ্যকে রং মাখানো একেবারেই ওদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। অনেকে মনে করেন, পোষ্যদের শুকনো রং ব্যবহার করা নিরাপদ। কিন্তু বাজারচলতি প্রায় সব রঙেই সীসার মতো ক্ষতিকারক পদার্থ থাকে। যা পোষ্যদের ত্বক ও শ্বাসযন্ত্রের জন্য বিপজ্জনক। গুঁড়ো রং থেকে ওদের নাকে জ্বালা, চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হতে পারে। পেটে গেলে বমি বা ডায়েরিয়া হওয়ার আশঙ্কা থাকে। তাহলে কীভাবে দোলের দিন পরিবারের আদরের সদস্যটির খেয়াল রাখবেন? জেনে নিন-

১. শ্যাম্পু দিয়ে স্নান করান: পোষ্যের গায়ে কেউ রং লাগিয়ে দিলে যত তাড়াতাড়ি সম্ভব স্নান করিয়ে দিন। স্নানের সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। তাহলে রংও যেমন উঠবে, তেমনই ত্বকের কোনও ক্ষতি হবে না। 

২. মিষ্টি-ভাজাভুজি খাওয়াবেন না: উৎসবের দিনে মিষ্টি-ভাজাভুজি খাওয়াদাওয়া হয়েই থাকে। রং খেলার সময়ে সেই সব খাবারেও অনেক সময়ে রং পড়ে যায়। তাই পোষ্যকে ওই দিন নিজেদের খাবারের প্লেট থেকে কিছুই খাওয়ানো উচিত নয়।

৩. ঘরেই রাখুন: দোলের দিন পোষ্যকে ঘরে রাখুন। কোনও বিশেষ প্রয়োজন ছাড়া ওকে নিয়ে বেরনোর দরকার নেই। একইসঙ্গে এলাকায় সচেতনতা বাড়ান। পোষ্যদের গায়ে যে রং মাখানো উচিত নয়, রং মাখালে কী ক্ষতি হয় তার জন্য সচেতনতা জরুরি।

৪. আচরণ পর্যবেক্ষণ করুন: রঙের উৎসবের মাঝে পোষ্যর আচরণে কোনও সমস্যা রয়েছে কিনা তা নজর দিন। অতিরিক্ত শান্ত নাকি রাগ দেখাচ্ছে কিংবা ভয় পেয়েছে কিনা পর্যবেক্ষণ করুন।

৫. শরীরের দিকে খেয়াল রাখুন: ছোট্ট পোষ্যর গায়ে রং লাগার পর কোনওভাবে ওর শরীর খারাপ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। পোষ্যর শরীরে কোনও রকম অস্বস্তি নজরে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া