সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আইটিআর ফাইল করার জন্য কি ফর্ম-১৬ সত্যিই প্রয়োজন? যদি না থাকে তাহলে কী হবে?

RD | ১৪ মার্চ ২০২৫ ১৩ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে নতুন আর্থিক বছর। এটাই  চাকরিজীবীদের আয়কর রিটার্ন ফাইল করার সময়। সাধারণত ফর্ম-১৬ পূরণ করেই আইটিআর ফাইল করতে হয়। এর থেকে গ্রস বেতন বোঝা যায়। তাই আইটিআর ফাইলের জন্য ফর্ম ১৬ সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। তাহলে কি ফর্ম ১৬ ছাড়া আইটিআর ফাইল করা যাবে না? 

ফর্ম-১৬ থেকে ব্যক্তির সম্পূর্ণ আয়, টিডিএস তথ্য এবং বিনিয়োগের হিসেব পাওয়া যায়। অনেক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানে ঋণ প্রক্রিয়াকরণের সময় আয়ের প্রমাণ হিসাবে এটির প্রয়োজন হয়। কারণ এটি একজন ব্যক্তির আয় এবং কর সম্মতি যাচাই করার জন্য একটি নির্ভরযোগ্য নথি হিসাবে বিবেচিত।

ফর্ম-১৬ না থাকলে ফর্ম-২৬এএস-এর মাধ্যমেও আইটিআর ফাইল করা যায়। টিডিএস এবং টিসিএস সম্পর্কে তথ্যও থাকে। এই ফর্মটি অগ্রিম ট্যাক্স পেমেন্ট, উচ্চ-মূল্যের লেনদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ সম্পর্কে তথ্য প্রদান করে।

তবে ফর্ম-১৬ ছাড়া আইটিআর ফাইল করার জন্য সমস্ত বেতন (পে) স্লিপ, এইচআরএ স্লিপ সংগ্রহ করতে হবে। এর থেকে জানা যাবে মোট আয়। আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি-এর অধীনে বিনিয়োগের প্রমাণের পাশাপাশি হোম লোন পেমেন্টের বিশদ বিবরণেরও প্রয়োজন হবে।

এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, নিট করযোগ্য আয়ের মধ্যে শুধু মাত্র কর্মীর দ্বারা প্রভিডেন্ট ফান্ডে অবদানের অংশ অন্তর্ভুক্ত থাকে, নিয়োগকর্তার দেওয়া পিএফ নয়। করযোগ্য আয় জানতে মোট আয় থেকে সব ধরনের বিনিয়োগ এবং ডিডাকশনের হিসেব করতে হবে। সমস্ত ভাতা যেমন, পরিবহন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ইত্যাদি বেতন থেকে কেটে নিতে হবে। এর সঙ্গে ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন। এছাড়াও ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় এবং ৮০ ডি ধারায় স্বাস্থ্য বিমাতে করছাড় পাওয়া যাবে।

আয়কর ওয়েবসাইটের ই-ফাইল পোর্টাল থেকে ফর্ম-২৬এএস ডাউনলোড করা যায়। প্রথমে মাই অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করে 'ভিউ ফর্ম ২৬এএস' লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর মূল্যায়নের বছর নির্বাচন করে ক্লিক করতে হবে ভিউ টাইম বাটন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই ফর্ম ২৬ এএস ডাউনলোড হয়ে যাবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া