সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ মার্চ ২০২৫ ০২ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রঙের উৎসব দোল। আনন্দের দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিলোত্তমার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। মহানগরের রাস্তায় থাকবেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামার চল রয়েছে। তাতেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তাই শুক্রবার ও শনিবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে লালবাজার। সুরাপ্রেমীদের দোলের আগে কড়া সতর্কবার্তা দিয়েছে পুলিশ।
দোলের দিন কলকাতায় নিরাপত্তার আয়োজন:
কলকাতা শহরজুড়ে মোতায়েন থাকছে প্রায় চার হাজার পুলিশকর্মী। রাস্তায় থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার পুলিশ অফিসাররাও। ৬০০টি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট। শহরজুড়ে টহল দেবে ৫৮টি ভ্যান, ৩০টি পিসিআরএম (মোটরবাইক)।
দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন তার জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। তবে রাস্তায় প্রচুর পুলিশ থাকবে টহলরত অবস্থায়। পুলিশের উপর হামলা এবং বচসা করলে সরাসরি লকআপে ঢুকিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। অলিগলিতে টহল দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। লালবাজারকে প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে হবে স্থানীয় থানাগুলিকে। প্রস্তুর থাকছে পুলিশের বাইক বাহিনীও।
পুলিশের সূত্রে খবর, গত দু'বছরে দোলের দিন কলকাতায় গঙ্গা এবং জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছিল। তা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে লালবাজার এছাড়াও, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে লালবাজার। মহানগরের ৪৪টি ঘাটে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শুক্রবার হোলি উদযাপন এবং রমজানের দ্বিতীয় জুমার নামাজ একসঙ্গে হওয়ায় কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য থানাগুলিকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?