বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ মার্চ ২০২৫ ০২ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পরিবারের ইচ্ছার বিরুদ্ধে প্রেমিককে বিয়ে করার একদিন পরই নয়ডায় এক তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছে। অভিযোগ, মৃতার বাবা ও ভাই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তরুণীর দেহ পুড়িয়ে দেওয়া হয়।
তরুণী নেহা রাঠোরের সঙ্গে উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা দেবেন্দ্র সিংয়ের সম্পর্কে ছিল। কিন্তু তা মেনে নেয়নি তরুণীর পরিবার। ভিন্ন সম্প্রদায়ের জেরেই এই অসন্তোষ। ২৩ বছর বয়সী ওই তরুণী নেহার বাবা নয়ডা সেন্ট্রালের বিসরাখ থানা এলাকার চিপিয়ানা বুজুর্গের বাসিন্দা। মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বাবা এতটাই অসন্তুষ্ট ছিলেন যে তরুণীকে দেবেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করতেই নিষেধ করেছিলেন।
তবে, সেই নিষেধ অমান্য করে গত ১১ মার্চ গাজিয়াবাদের একটি আর্য সমাজ মন্দিরে নেহা প্রেমিককে বিয়ে করেন। তরুণীর বাবা ভানু রাঠোর এই বিয়ের কথা জানতে পেরেই ক্ষুব্ধ হন। শেষমেষ সম্মান রক্ষায় এক ভয়াবহ পরিকল্পনা করেন।
মেয়েকে তিনি বাড়ি ফিরে আসতে রাজি করান। বলেন যে, তিনি তাঁর জন্য একটি উপযুক্ত বিয়ের ব্যবস্থা করবেন। মেয়েটিও বাবাকে বিশ্বাস করেছিল। তরুণী বাড়ি ফিরে আসে। শেষ অবধি বিয়ের পরের দিন ছেলে হিমাংশুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে খুন করেন ভানু রাঠোর।
নয়ডা সেন্ট্রালের ডেপুটি কমিশনার অফ পুলিশ শক্তি মোহন অবস্থি বলেন, "মহিলার সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়ার তিন ঘন্টা পরেই সত্য ফাঁস হয়ে যায়। নেহাকে তাঁর বাবা এবং ভাই হত্যা করেছে। এই বিয়ে নিয়ে ওরা বিরক্ত ছিলেন। মৃতার বাবা এবং ভাইকে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।" তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?