বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ মার্চ ২০২৫ ০১ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রচুর টাকার মালিক বিপত্নীক ব্যবসায়ী। ছেলে-মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে। দিল্লিতে তাঁদের সঙ্গেই থাকেন ওই ব্যবসায়ী। ব্যবসার কারণে অবশ্য তাঁকে প্রায়ই মুম্বইয়ে আসতে হত। সেখানেই এক গায়িকার সঙ্গে পরিচয় হয় ৭৪ বছরের ব্যবসায়ীর। পরিচয় থেকে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। একসময়ে তাঁরা শারীরিক সম্পর্কে জড়ান। যা শেষপর্যন্ত কাল হয় ওই বৃদ্ধের। ওই গায়িকা বৃদ্ধকে প্রেমের জালে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। শেষে বাড়ি কেনার জন্য কয়েক কোটি টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন ব্যবসায়ী। যার মাসুল গুণতে হয় তাঁকে। মহিলা বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ফলে গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে। তবে, ব্যবসায়ী ক্রমেই বুঝতে পারেন য়ে তিনি হানিট্র্যাপের শিকার। পরে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
মুম্বই পুলিশ জানিয়েছে, "২০১৫ সালে স্ত্রীর মৃত্যুর পর ভুক্তভোগী তাঁর ছেলের সঙ্গে দিল্লিতেই থাকেন। ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি মুম্বই সফরে আসতেন। ২০২৩ সালের ১৮ মে ব্যবসায়ী অভিযুক্ত মহিলার সংস্পর্শে আসেন। তিনি নিজেকে একজন গায়িকা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাঁরা লোনাভালায় যান, যেখানে যৌন সম্পর্ক স্থাপন করেন, এরপর দু'জনে ফোন এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখতেন।"
পুলিশের সংযোজন, "২০২৩ সালের ১ জুন, একটি স্টুডিও ভাড়া দেওয়ার জন্য মহিলা ব্যবসায়ীর কাছে ১২.৫০ লক্ষ টাকা দাবি করেন। যা আরটিজিএসের মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল। সেই বছরের ৭ জুলাই, মহিলাটি নয়াদিল্লিতে পাতিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে যান, যেখানে তিনি ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। কয়েকদিন পরে, ওই মহিলা একটি বাড়ির জন্য ব্যবসায়ীর কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করেন। তারপরেও তিনি দু'বার ১ লক্ষ এবং ২ লক্ষ টাকা দাবি করেন।"
অবশেষে সেই বছরের সেপ্টেম্বরে বাড়ির জন্য ৪-৫ কোটি টাকা দাবি করলে ভুক্তভোগী ব্যবসায়ী আপত্তি জানান। ফলে রেগে যান অভিযুক্ত মহিলা।
এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশের দাবি, "২০২৩ সালের ৫ সেপ্টেম্বর, গোরেগাঁওয়ের একটি হোটেলে সময় কাটানোর পর, ব্যবসায়ীকে ছেড়ে মহিলাটি চলে যান। তারপর দিনদোশি থানার পুলিশ নিয়ে ফের হোটেলে ফিরে আসেন। এরপরই পুলিশ ব্যবসায়ীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে। কয়েক মাস জেলবন্দি থেকে শেষে জামিনে ছাড়া পান ব্যবসায়ী। ক্রমেই বৃদ্ধ ব্যবসায়ী বুঝতে পেরেছিল যে, তিনি কীভাবে প্রতারণার শিকার হয়েছেন। ওই মহিলার সঙ্গে পরিচয়ের আগে ব্যবসায়ীর সঙ্গে ফোনে অনেক্ষণ একজন কথা বলেছিলেন। সেটাই ছিল আসলে হানি-ট্র্যাপ।"
ভিডিও ক্লিপ-সহ প্রমাণ পাওয়ার পর, দিল্লির ব্যবসায়ী মালভানি থানায় যান, যার পরে ভারতীয় দণ্ডবিধির ধারায় তোলাবাজি এবং অন্যান্য অপরাধের জন্য মহিলার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে আরও দেখা গিয়েছে যে, ধৃত মহিলা ২০২৪ সালে অন্য একজন পুরুষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?