বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মুসলিম তাঁতিদের পোশাকে নিষেধাজ্ঞার প্রস্তাব খারিজ করল বাংকে বিহারী মন্দির প্রশাসন

SG | ১৩ মার্চ ২০২৫ ০১ : ০৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের মথুরার বাংকে বিহারী মন্দির প্রশাসন মুসলিম তাঁতিদের তৈরি পোশাকের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব খারিজ করেছে। কিছু হিন্দুত্ববাদী সংগঠন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মুসলিম তাঁতিদের তৈরি পোশাক নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ধর্মীয় অনুভূতির কথা তুলে ধরে।

তবে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো সম্প্রদায়ের মানুষের বিশ্বাস ও ভক্তির সঙ্গে দেওয়া অর্ঘ্য তাঁরা সাদরে গ্রহণ করবেন। মন্দির প্রশাসনের সদস্য জ্ঞানেন্দ্র কিশোর গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, "আমরা মুসলিম তাঁতিদের তৈরি পোশাক বন্ধ করার একটি প্রস্তাব পেয়েছিলাম। তবে আমাদের প্রধান উদ্বেগ ঠাকুরজির জন্য দেওয়া পোশাকের পবিত্রতা বজায় রাখা। যদি মুসলিম সম্প্রদায়ের লোকেরা ঠাকুরজির প্রতি বিশ্বাস রাখে, তাহলে আমরা তাঁদের পোশাক গ্রহণে কোনো আপত্তি করব না।"

এই প্রস্তাবটি এসেছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সংগ্রাম ন্যাসের সভাপতি দীনেশ ফলাহারির কাছ থেকে, যিনি মথুরার শাহী ইদগাহ মসজিদের বিতর্কের সঙ্গেও যুক্ত। তাঁর মতে, অ-হিন্দুদের তৈরি পোশাক ঠাকুরকে প্রদান করা পাপ হবে।

তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পোশাক নির্বাচন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি। যে কোনো সম্প্রদায়ের সদস্য ভক্তিভরে ঠাকুরজিকে পোশাক অর্ঘ্য দিতে পারেন। এ বিতর্কের মধ্যে বাংকে বিহারী মন্দিরে সোমবার শুরু হয় হোলির জমকালো উৎসব। প্রতিদিন ৩০,০০০ থেকে ৪০,০০০ ভক্ত এই মন্দিরে আসেন, ছুটির দিনে এবং উৎসবে সংখ্যাটি ১ লাখেরও বেশি ছাড়িয়ে যায়।

মন্দিরের পুরোহিত প্রহ্লাদ বল্লভ গোস্বামী জানান, "ফাল্গুন শুক্ল পক্ষের রংভরি একাদশী থেকে বাংকে বিহারীজির জন্য পবিত্র কেশর মেশানো রং তৈরি করা হয় এবং সোনার ও রুপোর পিচকারিতে তা দিয়ে ঠাকুরের মূর্তিকে রাঙানো হয়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া