বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ মার্চ ২০২৫ ২৩ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চরম মর্মান্তিক। নবজাতকের দেহ মুখে করে নিয়ে দৌড়চ্ছে পথ-কুকুর। যা দেখে হতবাক পথচারীরা। তাড়া করলে কুকুরটি আরও বেগে দৌড়চ্ছে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানেই এই গা শিউরে ওঠা দৃশ্য দেখা গিয়েছে। এরপরই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ার সিভিল লাইনস থানার অন্তর্গত জয়স্তম্ভ চকের কাবাডি মহল্লার কাছে। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে, রেওয়ার পুলিশ সুপার বিবেক সিং বলেন, "দুই দিন আগে (মঙ্গলবার) একটি কুকুরকে মুখে মৃত নবজাতক শিশু বহন করতে দেখা যায় এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে।" ওই ক্লিপটিকে "বিরক্তিকর" দৃশ্য হিসেবে বর্ণনা করে পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই সিভিল লাইনস পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তাঁর সংযোজন, "পরে কুকুরটি তাড়িয়ে দেওয়ার পর নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।" পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং ভিডিও ক্লিপে দেখতে পাওয়া ব্যক্তিদের খোঁজ চলছে।
#BreakingNews: Dog was roaming around with the dead body of a newborn in its mouth: Viral video created a stir, police is looking for clues through CCTV............#MadhyaPradesh pic.twitter.com/skYCsfnLlH
— Breaking News World wide (@News1stShot1) March 13, 2025
রেওয়ার পুলিশ সুপার বিবেক সিংয়ের কথায়, "আমরা নবজাতককে পরিত্যক্ত করার এই ভয়াবহ কাজের জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা জনসাধারণকে এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত যেকোনও তথ্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। তাদের আশ্বাস দিচ্ছি যে, তাদের পরিচয় গোপন রাখা হবে।"
উল্লেখ্য, গত ৪৫ দিনের মধ্যে রেওয়ায় নবজাতক শিশুকে ফেলে দেওয়ার এটা তৃতীয় ঘটনা। এছাড়া, দ্বিতীয়বারের মতো পথ-কুকুরকে নবজাতকের মৃতদেহ বহন করতে দেখা গেল। পরিত্যক্ত নবজাতকের পূর্ববর্তী দু'টি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এসপি বলেন যে- পূর্ববর্তী ঘটনাটি একটি সরকারি মেডিকেল কলেজে ঘটেছিল এবং সেই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?