শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ মার্চ ২০২৫ ২২ : ৫৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দোল। তার আগে নয়া বিপদ হানা দিল শহর কলকাতায়। জানা গিয়েছে, শহরে ফের হানা দিয়েছে কোভিড ১৯। সূত্রের খবর, কোভিডের নয়া ভ্যারিয়েন্ট HKU -1-এর খোঁজ মিলেছে শহরে। দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকার বাসিন্দা বছর ৪৫-এর এক গৃহবধূ গত প্রায় ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসায় জ্বরের ওষুধ খেয়েও লাভ হয়নি, উল্টে জ্বর বেড়ে যাচ্ছিল। এরপর ওই মহিলাকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করতেই ওই মহিলার শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস।
জানা যায়, এটি কোভিডেরই নয়া ভ্যারিয়েন্ট HKU -1। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, এই ভ্যারিয়েন্টটি মানুষের শরীরের পক্ষে ততটা বিপজ্জনক না হলেও সতর্ক থাকা ভাল। কারণ, খুব দ্রুত এটি অন্য মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। প্রসঙ্গত, ২০২০ সালে ভারতে প্রথম হানা দেয় কোভিড ১৯। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে সরকারের তরফে গোটা দেশে লকডাইন ঘোষণা করা হয়েছিল। শুধু ভারত নয় গোটা বিশ্ব সেই সময় চিন থেকে ছড়ানো এই মারণ ভাইরাসের কবলে পড়ে। কিছু কিছু দেশে রীতিমত অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এটিকে ‘অতিমারি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
২০২৩ সালে এসে হু-এর তরফে জানানো হয় বিশ্বে কোভিডের আতঙ্ক আর নেই। পাশাপাশি, টিকাকরণও সম্পন্ন হয়েছে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিবর্তন হয়েছে কোভিডের। দোলের মুখে সেই নতুন ভ্যারিয়েন্টেই আক্রান্ত হয়েছেন কলকাতার বাসিন্দা। ফলে, ফের আতঙ্ক দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে শহরবাসীর মনে। চিকিৎসকরা জানাচ্ছেন, নতুন ভ্যারিয়েন্ট থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উল্লেখ্য, করোনার পর চিনে দেখা দিয়েছে এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক। সেখানে দ্রুতগতিতে এই সংক্রমণ ছড়াচ্ছে, হাসপাতালে লম্বা লাইন পড়েছে। ফলে, আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে অন্যান্য দেশগুলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?