শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দোলে ত্বক বাঁচিয়ে হয়ে উঠুন রঙিন, কীভাবে রং খেলার আগে-পরে ত্বকের খেয়াল রাখবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ মার্চ ২০২৫ ২২ : ২৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: রঙের উৎসব দোল। বসন্তের এই উৎসবে নিজেকে রাঙিয়ে তোলার অপেক্ষা থাকে সারা বছর। দোল বা হোলি যাই বলুন না কেন, আবির-রঙের মিশেলে ডুবে যেতে ভালবাসেন প্রায় সকলেই। আবার কারওর কাছে রং মেখে ভূত না হলে যেন দোলের মজাই মাটি! তবে আবির বা রং যাই মাখুন না কেন, সবেতেই থাকে ক্ষতিকর রাসায়নিক। বাজার চলতি ভেষজ রঙের গুণমান নিয়েও রয়েছে প্রশ্ন। তাছাড়া রং বা আবির কোনওটাই ত্বকের জন্য ভাল নয়, দীর্ঘক্ষণ লেগে থাকলে নানা সমস্যার হওয়ার আশঙ্কা থাকে। তাই দোলের আনন্দের মাঝে যেন ত্বকের দফারফা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে বই কী! 

ত্বকের সমস্যা এড়াতে কী করবেন

তেল মাখুন: মা-ঠাকুমাদের মুখে নিশ্চয়ই শুনেছেন, নারকেল তেল মেখে রং খেললে পরে তুলতে সুবিধা হয়। এই টোটকা আজও প্রযোজ্য। নারকেল তেল না লাগাতে চাইলে অলিভ অয়েল বা সরষের তেল মেখে নিন। এতে ত্বকের উপর একটা স্তর পড়বে, ফলে সহজে রং ত্বকে মিশে যাবে না। শরীরের উন্মুক্ত জায়গায় পেট্রোলিয়াম জেলিও লাগাতে পারেন।

ব্রণ থাকলে তেল নয়: মুখে ব্রণ থাকলে তেল নৈব নৈব চ। পরিবর্তে অয়েল ফ্রি মশ্চারাইজার লাগান, যা ত্বককে রুক্ষ-শুষ্ক হওয়া থেকে যেমন আটকাবে, তেমনই রঙের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে। 

সানস্ক্রিন মাস্ট: সাধারণত বাড়ির বাইরেই রং খেলা হয়। তাই সানস্ক্রিন লাগাতে ভুললে চলবে না। ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বেছে নিন, সঙ্গে কয়েক ফোঁটা বেবি অয়েল মিশিয়ে নিতে পারেন। ড্রাই স্কিনে প্রথমে সানস্ক্রিন লাগিয়ে কয়েক মিনিট পরে ময়েশ্চারাইজার লাগান।

ঢিলেঢালা পোশাক: দোলের দিন এমন পোশাক পরুন, যা শরীরের বেশিরভাগ অংশকে ঢেকে রাখবে। এতে সরাসরি ত্বকে রং লাগার আশঙ্কা কম থাকবে।

চটজলদি রং পরিষ্কার: রং মাখার পর রোদে বেশিক্ষণ থাকলে ত্বকের বেশি ক্ষতি হতে পারে। খেলা শেষে যত তাড়াতাড়ি সম্ভব ত্বক থেকে রং ধুয়ে ফেলার চেষ্টা করুন। 

হাইড্রেটেড থাকুন: যতই রঙের উৎসবে মেতে থাকুন, জল খেতে ভুললে চলবে না। এতে শরীর হাইড্রেটেড হবে। ত্বকে চুলকানি, জ্বালাপোড়ার মতো সমস্যাও কম হবে। ডাবের জল, ফলের রস, পাতিলেবু বা পুদিনা মেশানো জল খেতে পারেন। 

মুখ ধুয়ে মশ্চারাইজার: রং খেলার পর যাতে ত্বক শুষ্ক হয়ে না যায় তার জন্য ভাল মশ্চারাইজার ব্যবহার করুন। রং খেলার সময়েও প্রতি এক ঘণ্টা অন্তর মশ্চারাইজার লাগাতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া