সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ মার্চ ২০২৫ ২২ : ২৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রতিবারেই দোলের দিনে হাওড়া এবং শিয়ালদহে ডিভিশনে বহু ট্রেন বাতিল থাকে। এবারেও তার ব্যতিক্রম হবে না। চলতি বছরেও দোলে এই দুটি ডিভিশনের প্রচুর ট্রেন বাতিল থাকছে।
পূর্ব রেল জানিয়ে দিয়েছে এই দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে সকালের দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে।
শিয়ালদহ- রানাঘাট শাখায় মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। রানাঘাট-গেদে শাখায় ৪ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে না। শিয়ালদহ-গেদে শাখায় তিনটি ট্রেন বাতিল থাকছে। রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে দুটি ট্রেন বাতিল। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া বাতিল করা হয়েছে। রানাঘাট -শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে শান্তিপুর যাওয়ার আটটি ট্রেন বাতিল থাকবে।
এছাড়াও রানাঘাট বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি, রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে বহু লোকাল। শিয়ালদহ থেকে বারুইপুর, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনারপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।
হাওড়া ডিভিশনেও ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন, ডাউনে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে তিনজোড়া ট্রেন বাতিল করা হয়েছে। একই লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল।
হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চারজোড়া ট্রেন বাতিল। ডাউনে বাতিল সাতটি ট্রেন। একইভাবে হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখার আপ-ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র দোল উৎসবের দিনের জন্যই এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?