বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ মার্চ ২০২৫ ২২ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সামান্য পরিমাণ মাদক-সহ কেউ ধরা পড়লেও, তাঁকে অবশ্যই জামিন দিতে হবে। একটি মামলার শুনানিতে জানিয়ে দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে মাদক আইনের ধারা তুলে ধরে জানান, বাণিজ্যিক স্বার্থে বিপুল পরিমাণ মাদক রাখা আর অল্প পরিমাণ মাদক রাখার মধ্যে ফারাক আছে। হাই কোর্টের এই পর্যবেক্ষণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কুলদীপ সিং ওরফে কিপার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি গুরদীপ সিং নামের এক ব্যক্তিকে এক গ্রাম হেরোইন দিয়েছিলেন। গুরদীপের বয়ান শোনার পরেই কুলদীপের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। অন্য দিকে নিম্ন আদালতে কুলদীপ আগাম জামিনের আর্জি জানালে তা খারিজ হয়ে যায়। তারপর একই আবেদন জানিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট দ্বারস্থ হন কুলদীপ। সম্প্রতি সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অনুপ চিতকারা জানান, অল্প পরিমাণ মাদক রাখার জন্য কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া যায় না।
এই মামলায় বিচারপতি অনুপ চিতকারা স্মরণ করিয়েছেন যে, কুলদীপ সিং প্রথম বারের অপরাধী। ফলে তাঁর আগাম জামিন মঞ্জুর করছে হাইকোর্ট। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে মাদক আইনের ধারা তুলে ধরে জানান, বাণিজ্যিক স্বার্থে বিপুল পরিমাণ মাদক রাখা আর অল্প পরিমাণ মাদক রাখার মধ্যে ফারাক বিস্তর রয়েছে।
পঞ্জাব বা হরিয়ানায় মাদক সেবন, চোরাচালানের বাড়বৃদ্ধি নতুন নয়। বহু ক্ষেত্রেই এই দুই রাজ্যের পুলিশকে মাদক সংক্রান্ত অপরাধ রুখতে কঠোর হয়। বহু ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয় হওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে একটি মামলার প্রেক্ষিতে বললেও, পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের পর্যবেক্ষণ আগামী দিনেও নির্ণায়ক ভূমিকা নিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?