সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ মার্চ ২০২৫ ২২ : ২৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতে স্টারলিংকের উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিয়োর সঙ্গে হাত মিলিয়েছে। পৃথিবীর নিম্নকক্ষে অবস্থানকারী উপগ্রহের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত কোণেও উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে স্টারলিঙ্ক। কিন্তু এটি ভারতে চালু টেলিকম এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক থেকে কীভাবে আলাদা? এর ফলে ভারতের গ্রাহকদের জন্য কী সুবিধা হবে?
স্টারলিঙ্ক কী?
স্টারলিংক হল একটি উপগ্রহের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা প্রদানকারী নেটওয়ার্ক। স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক সার্ভিসেস দ্বারা এটি পরিচালিত হয়। স্টারলিংক বিশ্বের প্রথম এবং বৃহত্তম উপগ্রহগুলির মধ্যে একটি যা পৃথিবীর নিম্ন কক্ষপথ ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে। এর সাহায্যে স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কল এবং আরও অনেক কিছু কাজ করা যায়।
প্রথাগত টেলিকম নেটওয়ার্কের সঙ্গে এর পার্থক্য কী?
ভারতে প্রচলিত টেলিকম নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড পরিষেবাগুলি তিনটি বিষয়ে উপর নির্ভরশীল। অপটিক্যাল ফাইবার কেবিল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং সেলুলার নেটওয়ার্ক। এই পরিষেবা শহর ও শহরতলির এলাকার মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে, স্টারলিঙ্ক যেহেতু উপগ্রহের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে এর ফলে দেশের প্রত্যন্ত কোণেও পরিষেবা সহজেই পৌঁছে দেওয়া সম্ভব। কোনও সেলুলার টাওয়ার বা অপটিক-ফাইবারের প্রয়োজন পরে না।
প্রথাগত উপগ্রহ নেটওয়ার্কের থেকে স্টারলিঙ্ক কতটা আলাদা?
প্রথাগত উপগ্রহগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার কিলোমিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। পৃথিবী উচ্চ কক্ষপথ উপগ্রহের মাধ্যমে পরিষেবা প্রদান করা হয়। অন্যদিকে, নিম্ন কক্ষপথে উপগ্রহসমষ্টি পৃথিবীকে অনেক কম উচ্চতায় প্রদক্ষিণ করে। নিচু কক্ষপথে থাকলে উপগ্রহ থেকে সিগন্যাল আসতে সময় কম লাগে। পৃথীবির কাছে থাকায় সিগন্যালকে বিশেষ কোনও বাধার সম্মুখীন হতে হয় না। যেহেতু উপগ্রহগুলি পৃথিবীর কাছের কক্ষপথে ঘুরছে, তাই প্রতিটি উপগ্রহ একটি ছোট এলাকা জুড়ে কাজ করতে পারে। এর ফলে গোটা বিশ্বে পরিষেবা প্রদানের জন্য একটি বৃহত্তর উপগ্রহের সমষ্টি প্রয়োজন। দ্রুতগতির উপগ্রহের নেটওয়ার্ক বজায় রাখার জন্য পৃথীবিতে উপযুক্ত পরিকাঠামো। যা প্রথাগত পরিষেবার তুলনায় ব্যয়বহুল।
স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বের ফলে জিয়ো এবং এয়ারটেল ভারতের প্রত্যন্ত অঞ্চলে টেলিকম পরিষেবা সম্প্রসারণ করতে পারবে। এটি কেবল গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলগুলিকে সংযুক্ত করবে না বরং সেখানকার ব্যবসা এবং সংস্থাগুলিকে নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা প্রদান করবে। যা অর্থনৈতিক উন্নয়ন জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ভারতে স্টারলিঙ্কের পরিষেবা পেতে কত খরচ হতে পারে?
বর্তমানে বিশ্বে ১০০টির বেশি দেশে পরিষেবা প্রদান করছে স্টারলিঙ্ক। ভারতের প্রতিবেশী দেশ ভুটানও স্টারলিঙ্কের পরিষেবা নিয়ে থাকে। যদিও ভারতের জন্য স্টারলিঙ্ক এখনও কোনও প্ল্যান ঘোষণা করেনি। ভুটানের প্ল্যানের দামের সঙ্গে তুলনা করা দেখা যাক-
• রেসিডেন্সিয়াল লাইট প্ল্যান- প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০১ টাকা। এই প্ল্যানে ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়।
• স্টান্ডার্ড রেসিডেন্সিয়াল প্ল্যান- প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৪২০১ টাকা। এই প্ল্যানে ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। এই প্ল্যানে অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল করা যায় কোনও বাধা ছাড়াই।
যদি স্টারলিঙ্ক ভারতে চালু হয়, তাহলে সম্ভবত দাম এবং ইন্টারনেটের গতি ভারতী এয়ারটেল-সমর্থিত ওয়ানওয়েব এবং জিও-এসইএস-এর মতো অন্যান্য স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রদানকারী সংস্থার সঙ্গে প্রতিযোগিতামূলক হবে। ভারতে বিদেশী ডিজিটাল পরিষেবার উপর ৩০% বেশি কর আরোপের কারণে, স্টারলিংকের পরিকল্পনাগুলি ভুটানের তুলনায় কিছুটা বেশি ব্যয়বহুল হতে পারে। প্রতি মাসে প্রায় ৩,৫০০-৪,৫০০ টাকা থেকে শুরু হতে পারে স্টারলিঙ্কের প্ল্যান।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?