বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ মার্চ ২০২৫ ২০ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 'হিন্দি আগ্রাসন'-এর অভিযোগ তুলে সরব এম কে স্ট্যালিন সরকার। এসেবর মধ্যেই কেন্দ্র বিরোধী বিরাট পদক্ষেপ করল তামিলনাড়ুর ডিএমকে সরকার। ভারতীয় মুদ্রার চিহ্ন বদলে গেল তামিলনাড়ুতে! মুছে ফেলা হল হিন্দি হরফের ধাঁচে তৈরি টাকার '₹' চিহ্ন। দক্ষিণী এই রাজ্যে ২০২৫-২৬ সালের বাজেটে ভারতীয় মুদ্রার প্রতীকচিহ্ন হিসেবে '₹'-এর ব্যবহারের পরিবর্তে তামিল ভাষার ব্যবহার করা হল।
বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তামিলনাড়ু সরকার, তাতে টাকার প্রতীকচিহ্ন হিসেবে '₹' নেই। পরিবর্তে তামিল অক্ষর ব্য়বহার করে 'Ru' লেখা হয়েছে। তামিল ভাষায় টাকাকে 'রুবাই' বলা হয়। সেই নিরিখেই নয়া প্রতীকচিহ্ন 'Ru'-এর ব্যবহার করা হয়েছে। এই প্রথমবার কোনও রাজ্যের তরফে জাতীয় চিহ্ন প্রত্যাখ্যান করা হল।
নয়া এই প্রতীকের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি লিখেছেন এবারের বাজেটের ভিত্তি হল, 'সকলের জন্য সবকিছু।' ডিএমকে নেতা সারাভানন আন্নাদুরাই সংবাদমাধ্যমকে বলেছেন, "এতে কোনও অবৈধ কিছু নেই.। এটা লোক দেখানোর জন্য করা হয়নি। আমরা তামিলকে অগ্রাধিকার দিই, তাই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে"।
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன…
— M.K.Stalin (@mkstalin) March 12, 2025
திருவள்ளூரில் உங்களைச்… pic.twitter.com/mxsbSuLsjE
তবে তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপে বিতর্ক তুঙ্গে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র নারায়ণ তিরুপতি বলেছেন, "টাকার জাতীয় চিহ্ন এইভাবে বদলে ফেলা যায় না। এমন পদক্ষেপ করার অর্থ তামিলনাড়ুকে ভারতের থেকে পৃথক হিসাবে তুলে ধরা। গোটা দেশেই টাকার চিহ্ন হিসাবে নির্দিষ্ট একটি প্রতীক ব্যবহার করা হয়। এই পদক্ষেপ আ,সলে ব্যর্থতা ঢাকার চেষ্টা।"
তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই নিজের রাজ্যে তিন ভাষা সূত্রের সমর্থনে ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন। স্টালিন সরকারের এই অদলবদলকে "বোকামি" বলে তীব্র নিন্দা করেছেন তিনি। তাঁর কথায়, "₹ প্রতীক ২০১০ সালের জুলাই মাসে গোটা দেশজুড়ে চালু হয়েছিল। একজন প্রাক্তন ডিএমকে বিধায়কের ছেলে এই নকশা করেছিলেন। ফলে রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপ আসলে জনগণকে বোকা বানানোর চেষ্টা।"
আগামী বছরের গোড়ায় তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে ভাষা বিতর্ক উসকে দিয়ে রাজ্যবাসীর আবেগকে নির্বাচনী হাতিয়ার করতে মরিয়া ডিএমকে। এই বলেই তোপ দাগছে বিজেপি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?