শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ মার্চ ২০২৫ ২০ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর, মার্চ মাসের দ্বিতীয় বুধবার বিশ্বজুড়ে, বিশেষ করে ব্রিটেনে ‘নো স্মোকিং ডে’ বা ‘ধূমপান বিরোধী দিবস’ পালিত হয়। যার লক্ষ্য ধূমপানের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই দুর্বল আসক্তি ত্যাগ করতে মানুষকে উৎসাহিত করা।
১৯৮৪ সালে আয়ারল্যান্ডে প্রথম ধূমপান বিরোধী দিবস পালিত হয়েছিল অ্যাশ ওয়ডেনেসডে-তে। তবে এখন মার্চ মাসের দ্বিতীয় বুধবারে দিনটি পালন করা হয়। গবেষকরা ধূমপান বিরোধী দিবসের সাফল্যের প্রশংসা করেছেন। তাঁদের দাবি, ধূমপানের প্রাণঘাতী প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার পর প্রতি দশজনের মধ্যে অন্তত একজন ধূমপান ত্যাগ করেছেন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে তামাক সেবন সরাসরি ক্যান্সার এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতার সঙ্গে সম্পর্কিত। কিন্তু ক্ষতি সত্ত্বেও, লক্ষ লক্ষ মানুষ সিগারেটের কারণে তাঁদের স্বাস্থ্যের যে ক্ষতি হয় তা উপেক্ষা করেই ধূমপান করে থাকেন। কিন্তু আপনি কি জানেন মৃত্যুর এই আক্ষরিক অস্ত্রটি আবিষ্কার করেছিলেন? আসুন জেনে নেওয়া যাক?
'টোব্যাকো ইন হিস্ট্রি অ্যান্ড কালচার' বইয়ের লেখক জর্ডান গুডম্যান সিগারেটের স্রষ্টা হিসেবে কোনও একজনের নাম উল্লেখ না করলেও, এটি সর্বজনস্বীকৃত যে আমেরিকান শিল্পপতি জেমস বুকানন ডিউক হলেন আধুনিক সিগারেটের উদ্ভাবক। ইতিহাসবিদদের মতে, জেমস ১৮৮০-এর দশকে হাতে তৈরি সিগারেট (যা তখন প্রি-রোল্ড টোব্যাকো নামে পরিচিত ছিল) তৈরির ধারণাটি নিয়ে এসেছিলেন। তিনি এবং তাঁর ভাই বেঞ্জামিন ডিউক বাবা ওয়াশিংটন ডিউকের তামাক সংস্থার দায়িত্ব গ্রহণ করার পর এই সিদ্ধান্ত নেন।
১৮৮৫ সালে বুকানন জেমস অ্যালবার্ট বনস্যাক-এর আবিষ্কৃত প্রথম স্বয়ংক্রিয় সিগারেট তৈরির মেশিন পরিচালনার লাইসেন্স পান। ১৮৯০ সালের মধ্যে বুকানন আমেরিকার সিগারেটের বাজারের ৪০ শতাংশেরও বেশি অংশ দখল করেন। ওই বছরই বুকানন তাঁর চারটি প্রধান প্রতিযোগীকে কিনে নেন। তাদের আমেরিকান টোব্যাকো কোম্পানি নামে একই সংস্থার আওতায় নিয়ে আসেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সিগারেটের বাজারে একচেটিয়া অধিকার অর্জন করেন। সেই সময় ৯০ শতাংশ বাজার তাঁর দখলে ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?