বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ মার্চ ২০২৫ ১৯ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ক্রিপ্টোকারেন্সি প্রতারণা অন্যতম অভিযুক্ত, আমেরিকার 'মোস্ট ওয়ান্টেড'-কে গ্রেপ্তার করা হল কেরল থেকে। লিথুয়ানিয়ার বাসিন্দা অ্যালেক্সেজ বেসিওকোভকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। ভারত থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন অ্যালেক্সেজ। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, 'গ্যারান্টেক্স' নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বসেছিলেন তিনি। ছয় বছর ধরে হ্যাকিং-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ক্রিপ্টো বিনিয়োগ করতেন বলে অভিযোগ। প্রায় ৮ লক্ষ ৩০ হাজার কোটির ক্রিপ্টো প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই অ্যালেক্সেজের খোঁজ চালাচ্ছিল আমেরিকা। সে দেশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তাঁর নাম রয়েছে।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যলেক্সেজ ছিলেন গ্যারান্টেক্সের প্রাথমিক প্রযুক্তিগত প্রশাসক এবং প্ল্যাটফর্মের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি লেনদেন পর্যালোচনা এবং অনুমোদনে নজরদারি করতেন। মার্কিন কোডের টাইটেল-১৮ লঙ্ঘন করে অর্থ পাচারের ষড়যন্ত্র, মার্কিন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘনের ষড়যন্ত্র এবং লাইসেন্সবিহীন অর্থ পরিষেবা পরিচালনার ষড়যন্ত্র সহ অনেক অভিযোগে আমেরিকা তাঁকে খুঁজছিল। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা।
গোপন সূত্রে মার্কিন গোয়েন্দাদের কাছে খবর আসে, দক্ষিণ ভারতের একটি রাজ্যে আত্মগোপন করে আছেন আলেক্সেজ। তারপর থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। অবশেষে কেরলে খোঁজ মেলে তাঁর। এই সপ্তাহের শুরুতে, মার্কিন প্রশাসনের অনুরোধে বিদেশ মন্ত্রক একটি অস্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং কেরল পুলিশের যৌথ প্রচেষ্টায় বুধবার তিরুবনন্তপুরম থেকে গ্রেপ্তার করা হয় অ্যালেক্সিজকে। শীঘ্রই তাঁকে পাতিয়ালা আদালতে পেশ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?