মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
TK | ১২ মার্চ ২০২৫ ০১ : ২৯Titli Karmakar
আজকাল ওয়েবডেস্কঃ ভারতের শেয়ার মার্কেটে বড়সড় ধস নেমেছে। দেশের কোটিপতিরা এতে ভুক্তভোগী। প্রত্যেকেরই মোট সম্পত্তির পরিমাণ কমেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের রিপোর্ট অনুসারে, এই কোটিপতিদের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৩০০ বিলিয়নেরও বেশি। তবে বর্তমানে শেয়ারমার্কেটের অবস্থা অস্থির থাকায় তাঁরা সঙ্কটের সম্মুখীন হয়েছেন। এদের মধ্যে রয়েছে মুকেশ আম্বানি, গৌতম আদানি, শিব নাদার, আজিম প্রেমজি, শাপুর মিস্ত্রিদের নাম।
চলতি বছরের শুরুতেই শেয়ার মার্কেটে ধস নেমেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির থেকে ১০ বিলিয়ন কমেছে। এখন তাঁর সম্পত্তির পরিমান এসে দাঁড়িয়েছে ৬৮.৮ বিলিয়ন ডলার। আদানি এন্টারপ্রাইজেস কোম্পানির শেয়ারের দামে ১২% পতন হয়েছে । আদানি গ্রুপের অন্যান্য শেয়ারগুলির দামও কমেছে। যেমন আদানি গ্রিন এনার্জির শেয়ার দামে ২২% কমেছে, আদানি টোটাল গ্যাসের শেয়ার ২১.২৬% কমেছে। অন্যদিকে আদানি এনার্জি সলিউশনস এবং আদানি পোর্টস দামেরও যথাক্রমে ৬% এবং ৩% পতন হয়েছে।
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। শেয়ারে মার্কেটের ধসে তিনিও বড়সড় ধাক্কা খেয়েছেন। যদিও এই ক্ষতির পরেও তিনি দেশের ধনী ব্যক্তিদের তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছেন। তিনি তাঁর মোট সম্পত্তি থেকে ৩.১৩ বিলিয়ন ডলার খুইয়েছেন। এখন তাঁর সম্পত্তির মূল্য ৮৭.৫ বিলিয়ন ডলার।
এইচসিএল টেকনোলজিসর মালিক শিব নাদারও বিপুল পরিমানে ক্ষতিগ্রস্থ হয়েছেন। মোট সম্পত্তি থেকে ৭.১৩ বিলিয়ন ডলার হারিয়েছেন তিনি।
ক্ষতির হাত থেকে রেহাই পান নি আজিম প্রেমজিও। দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা 'উইপ্রোর' কর্ণধার তিনি। ২.৭০ বিলিয়ন ডলার হারিয়ে তাঁর সম্পত্তির পরিমান এসে দাঁড়িয়েছে ২৮.২ বিলিয়ন। এছাড়া ক্ষতির তালিকায় রয়েছে শাপুরজি পালোনজি গ্রুপের মালিক শাপুর মিস্ত্রি ও জিন্দাল গ্রুপের মালিকের নাম।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?