শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মার্চ ২০২৫ ২৩ : ৪৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আর একদিন বাদেই দোল উৎসব। বসন্তের এই রঙের উৎসবে যেন প্রকৃতিতেও রঙের ছোঁয়া লাগে। অনেকেই বাড়িতে দোলের পার্টির আয়োজন করেন। আপনিও কি প্রিয়জনের সঙ্গে বসন্ত উৎসবের পরিকল্পনা করছেন? তবে উৎসব মানে তো শুধু খাওয়াদাওয়া, সাজগোজ, হইহুল্লোড় নয়, আপনার সাধের বাড়িরও চাই নতুন রূপ। আসলে ঘরের সঙ্গে প্রতিটা মানুষের আবেগ জড়িয়ে থাকে। তাই রঙের উৎসবে ঘরও সাজিয়ে তুলুন। রইল সহজ উপায়।
১. রঙিন পোস্টার বা ওয়াল পেন্টিং: যে কোনও ঘরে সবার আগে যেদিকে নজর যায় তা হল দেওয়াল। দোলে আপনার ঘরের দেওয়ালকে রাঙিয়ে তুলুন। দেওয়ালে বিভিন্ন রঙিন পোস্টার লাগাতে পারেন। টাঙাতে পারেন রঙিন ওয়াল পেন্টিংও।
২. ফুলের রঙ্গোলি: রঙ্গোলি হল ভারতীয় উৎসবের একটি অপরিহার্য অংশ। পাউডার রঙের পরিবর্তে, দোলে তাজা ফুল ব্যবহার করে রঙ্গোলি তৈরি করতে পারেন। গাঁদা, গোলাপ বা অন্যান্য রঙিন দিয়ে দরজার সামনে বা লিভিং রুমে সুন্দর নকশা তৈরি করুন। এতে ঘর শুধু রঙীন হয়ে উঠবে না, সুগন্ধও যুক্ত করবে। এছাড়াও ঘরের ভিতরেও ফুল দিয়ে সাজাতে পারেন।
৩. রঙিন কাপড়ের পর্দা: উজ্জ্বল রঙের ও হালকা ওজনের কাপড় দিয়ে দরজা, জানালা বা দেওয়ালে পর্দা ঝোলাতে পারেন। এতে ঘরে বেশ উৎসবের পরিবেশ আসবে। এক্ষেত্রে গোলাপি, হলুদ, সবুজ বা নীল রঙের কাপড় বেছে নিন। এছাড়া রঙীন আয়না দিয়েও সাজাতে পারেন।
৩. রঙিন কাগজের লণ্ঠন: রঙিন কাগজ দিয়ে নিজেই লণ্ঠন তৈরি করে ঘর আলোকিত করতে পারেন। কাগজ কেটে স্ট্রিপ তৈরি করে গোলাকার আকারে জোড়া লাগিয়ে লণ্ঠন বানিয়ে নিন। ভিতরে এলইডি বাতি রাখলেই ঘরে উজ্জ্বল হয়ে উঠবে।
৫. রঙিন বালিশ ও কুশন: লিভিং রুম বা বেডরুমে রঙিন বালিশ ও কুশন ব্যবহার করে উৎসবের আমেজ আনতে পারেন। হোলির রঙের সঙ্গে মানানসই এমন উজ্জ্বল রঙ ও নকশার কুশন কভার বেছে নিন।
৬. রঙিন আলো: বসন্ত উৎসব যখন রঙের তখন রংবেরঙের আলোও না হয় অন্দসজ্জায় থাকুক! বিকেলে বাড়িতে লোকজন এলে ঘর সাজাতে রঙিন বাহারি আলো বা মোমবাতি ব্যবহার করতে পারেন। এতে ঘরের সাজে আলাদা মাত্রা যোগ হবে। এছাড়া ল্যাম্প, বা টুনি বাল্ব তো আছেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?