বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জিও ও স্পেসএক্স-এর চুক্তি: ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার প্রস্তুতি

SG | ১২ মার্চ ২০২৫ ২২ : ২৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: রিলায়েন্স গ্রুপের ডিজিটাল সার্ভিস কোম্পানি জিও প্ল্যাটফর্মস লিমিটেড সম্প্রতি স্পেসএক্স-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে ভারতের গ্রাহকদের স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে। তবে, এই চুক্তি কার্যকর হবে তখনই, যখন স্পেসএক্স ভারত সরকারের থেকে স্টারলিংক পরিষেবা বিক্রি করার অনুমতি পাবে।

জিও প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী ম্যাথিউ উম্মেন বলেন, "স্পেসএক্স-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা ভারতের ডিজিটাল কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করবে এবং প্রত্যেকের জন্য সহজলভ্য ব্রডব্যান্ড পরিষেবার প্রতিশ্রুতি পূরণে সহায়ক হবে।"

এই চুক্তির ফলে, জিও ও স্পেসএক্স যৌথভাবে স্টারলিংক পরিষেবার মাধ্যমে জিও-এর ব্রডব্যান্ড অফারিংগুলিকে প্রসারিত করবে। জিও-এর রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্টারলিংক সলিউশনস পাওয়া যাবে। ভারতের গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত এলাকাগুলিতেও এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে এই দুই সংস্থা।

স্পেসএক্স-এর প্রেসিডেন্ট গুইন শটওয়েল বলেন, "আমরা জিও-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছি, যাতে স্টারলিংকের হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা ভারতীয় গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।"

এছাড়াও, জিও এবং স্পেসএক্স অন্যান্য সহযোগিতার ক্ষেত্রগুলি মূল্যায়ন করছে, যা ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও উন্নত করতে সাহায্য করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া