বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কেউটে থেকে চন্দ্রবোড়া, যেকোনও বিষাক্ত সাপের বিষ বের করা এই শিশুদের কাছে বাঁহাতের ‘খেল’

Sumit | ১২ মার্চ ২০২৫ ২২ : ১৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সাপ। নামটি শুনলেই গোটা দেশে যেন এক অন্য ধরণের শিহরণ জেগে ওঠে। বিশ্বের প্রতিটি দেশেই সাপেদের রাজত্ব রয়েছে। সরীসৃপ প্রাণীদের মধ্যে এই প্রাণী যেকোনও পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। 


তবে কথায় আছে বাপের যেমন বাপ রয়েছে ঠিক তেমনই সাপেদেরকে কাবু করার নানা রাস্তাও রয়েছে। ভারতের কেরালাতে রয়েছে ইরুলা উপজাতি। এরা শুধু কেরালা নয় কর্ণাটক, তামিলনাড়ুতেও ছড়িয়ে রয়েছে। বিষধর সাপেদের কীভাবে বশ মানাতে হয় সেটা এই উপজাতির কাছে একেবারে জলভাতের সমান।

 


এখানেই শেষ নয়, যুগের পর যুগ ধরে এই উপজাতির মানুষরা সাপেদের বিষ বের করতেই সিদ্ধহস্ত। এটি শুনতে অবাক হলেও জানা গিয়েছে এই জাতির শিশুরা পর্যন্ত বিষধর সাপকে অতি সহজে ধরে তাদের মুখ থেকে বিষ বের করতে পারে। এটি একটি অতি মারাত্বক কাজ। তবে এদের এই কাজটি সাপের বিষ তৈরি করতে চিকিৎসকদের সহায়তা করে।

 


অন্যদের কাছে যেখানে সাপ একটি অতি ভয়ের বিষয়। ইরুলা উপজাতির কাছে সেটা একেবারে সহজ কাজ। তারা সারাদিন সাপ নিয়েই নড়াচড়া করে। তারা মনে করে সভ্যতাকে ধরে রাখতে সাপের ভূমিকা রয়েছে। তারা জানিয়েছে ৭০ শতাংশ সাপের বিষ ক্ষতিকর নয়। শুধুমাত্র ৩০ শতাংশ সাপের বিষ মানুষের মৃত্যু নিশ্চিত করে। বিষধর সাপের একটি ছোবল একজন সুস্থ ব্যক্তিকে পঙ্গু, দেহ বিকল এমনকি কয়েকঘন্টার মধ্যে মৃত্যুও ডেকে আনতে পারে।

 


তবে ইরুলা উপজাতির প্রতি পুরুষ, মহিলা, শিশুরা অতি সহজেই সাপকে হাতে ধরে ফেলে। এই কায়দা তারা ছোটোবেলা থেকেই শিখে আসছে। সাপের কামড় খেলেও এরা সাপ ধরা থেকে নিজেদেরকে আটকাতে পারে না। ভারতের মতো দেশে বিষধর সাপেদের তালিকায় রয়েছে কিং কোবরা, ক্রাইট, রাসেল ভাইপার, ইন্ডিয়ান স স্কেলস ভাইপার। তবে এইসব সাপকে অতি সহজেই হাতে ধরে ফেলে তাদের বিষ বের করে নিয়ে আসে এই ইরুলা উপজাতির মানুষরা। সেই বিষকে তারা একটি জারে সংরক্ষণ করে রাখে। পরে তা নিয়ে সাপের বিষ তৈরি হয়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া