শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিয়মিত সঙ্গমেই ম্যাজিকের মতো কমে ওজন! জানেন কতক্ষণ যৌন মিলনে কতটা ক্যালোরি ঝরে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মার্চ ২০২৫ ১৮ : ২৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ওজন কমাতে চান? স্বাস্থ্যকর খাওয়াদাওয়া থেকে ব্যায়াম, সবই করছেন নিয়ম করে। মেদ ঝরাতে হলে লাইফস্টাইলের যে সব বদল আনতে হয়, তা বর্তমান যুগে সকলেরই জানা। কিন্তু জানেন কি, নিয়মিত যৌন মিলনেও কমতে পারে ওজন! হ্যাঁ, ঘাম ঝরিয়ে কার্ডিও করে যেভাবে তরতরিয়ে ওজন কমে, ঠিক তেমনি ফল পাওয়া যায় সঙ্গমেও। গবেষণায় উঠে এসেছে এমনই চমকে দেওয়া তথ্য। 

যৌন সম্পর্কের সময় শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে ক্যালোরি খরচ হয়, যা ওজন কমাতে সহায়তা করে। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষরা ২৪ মিনিটের সঙ্গমে গড়ে ১০১ ক্যালোরি অর্থাৎ প্রতি মিনিটে ৪.২ ক্যালোরি এবং মহিলারা ৬৯ ক্যালোরি অর্থাৎ প্রতি মিনিটে ৩.১ ক্যালোরি খরচ করেন। তবে, এই ক্যালোরি খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন সময়কাল, তীব্রতা, গতি এবং যৌন ক্রিয়ার ধরন। সেক্ষেত্রে দীর্ঘ সময়ের এবং উচ্চ তীব্রতার যৌন ক্রিয়া আরও বেশি ক্যালোরি খরচ করতে পারে।

যৌন সম্পর্ক শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে কিছু ক্যালোরি খরচ হয় ঠিকই, তবে শুধুমাত্র সঙ্গমের মাধ্যমে ওজন কমানো সম্ভব নয়। হিসেব অনুযায়ী, ১ কিলোগ্রাম ওজন কমাতে প্রায় ৭,৭০০ ক্যালোরি খরচ করতে হয়। সুতরাং, ৩০০ ক্যালোরি খরচ করলেও তা ওজন কমানোর জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে না। তাই নিয়মিত মিলনের সঙ্গেই ওজন কমাতে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রয়োজন।

গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা সপ্তাহে নিয়মিত অর্থাৎ সপ্তাহে অন্তত এক-দু’বার মিলনে লিপ্ত হন, তাাঁদের শরীরে ইমিউনোগ্লোবুলিন এ (আইজিএ) নামে একটি অ্যান্টিবডি তৈরি করে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মহিলাদের নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত হলে পেলভিক ফ্লোরের পেশির শক্তি বৃদ্ধি হয়। ফলে মূত্র ধরে রাখার ক্ষমতা বাড়ে। যৌন মিলনের সময় শরীরে এন্ডোরফিন নামক একটি হরমোন নিঃসরণ হয় যা আপনার অবসাদ কমাতে সাহায্য করে। আর এই সমস্ত বিষয়ই ওজন কমানোর প্রক্রিয়াতে লাভজনক হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া