সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Gopal Saha | | Editor: Sourav Goswami ১২ মার্চ ২০২৫ ১৯ : ০৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব কিডনি দিবসের প্রাক্কালে আজ, ১২ই মার্চ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (আই সি এইচ) আয়োজিত শিশু কিডনি সচেতনতার (রাইসিং অ্যাওয়ারনেস অন পেড্রিয়াটিক কিডনি হেলথ) বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজের শিশুদের মধ্যে কিডনি সংক্রান্ত রোগের ভয়াবহতা বাড়ছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করছে। অনেক সময় কিডনি প্রতিস্থাপন অথবা ডায়ালাইসিস করিয়ে শিশুদের চিকিৎসা করতে হচ্ছে, যা তাদের পরিবারের জন্য অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা।
সাম্প্রতিককালে, ২৮শে ফেব্রুয়ারি, ঢাকুরিয়ায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পালিত হয়েছিল 'বিশ্ব রেয়ার ডিজিজ ডে'। সেই ধারাবাহিকতায় আজ বিশ্ব কিডনি দিবসের আগের দিন শিশু কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন আই সি এইচ-এর শিশু কিডনি বিভাগের বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে উপস্থিত ডঃ সংযুক্তা পোদ্দার শিশুদের সুরক্ষার বিষয়ে বলেন, "শিশুদের আরও বেশি করে যত্ন নিতে হবে। বাইরের ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। বিশেষ করে, চিপস ও কোল্ড ড্রিংকস জাতীয় খাবার না খাওয়াই ভালো।"
ডঃ রাজীব সিনহা জানান, "এই আয়োজনের মূল উদ্দেশ্য শিশুদের মধ্যে কিডনিজনিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের সঠিক চিকিৎসা দেওয়া। কিডনির সমস্যাগুলি যাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং চিকিৎসা সঠিকভাবে হয়, সেটাই আমাদের লক্ষ্য।"
অনুষ্ঠানে উপস্থিত এক শিশুর মা পারভীন, যিনি বর্ধমান থেকে এসেছেন, তার ৬ বছরের মেয়ের চিকিৎসার জন্য প্রতিদিন কলকাতার আই সি এইচ-এ আসেন। তিনি বলেন, "ডাক্তাররা খুব সহযোগিতা করছেন, মেয়ের ডায়ালাইসিস চলছে, তবে কিডনি পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই। অর্থনৈতিক অসুবিধার কারণে আমরা তা করতে পারছি না। রাজ্য সরকার যদি সাহায্য করে, তবে আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?