শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

salmon sperm is the hottest trend among Korean skin care products

লাইফস্টাইল | ‘শুক্রাণু’ দিয়ে তৈরি ক্রিম মুখে মাখলেই বজায় থাকবে নারীদের যৌবন! কোরিয়ার জাদু-ক্রিমে ছয়লাপ বাজার

নিজস্ব সংবাদদাতা | ১২ মার্চ ২০২৫ ১৯ : ০০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্বেই রূপচর্চার জন্য এখন প্রবল জনপ্রিয় দক্ষিন কোরিয়ার বিভিন্ন প্রসাধনী। ত্বককে সজীব করে তুলতে এই সব প্রসাধনীতে নানান রকমের অচিরাচরিত পদার্থ ব্যবহার করে থাকেন সেদেশের প্রসাধন সামগ্রী নির্মাতা সংস্থাগুলি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, কিছু প্রসাধনীতে নাকি ব্যবহৃত হচ্ছে ভেড়ার অমরা, শামুকের লালা, মৌমাছির বিষের মতো পদার্থ। এই বার সেই তালিকায় যুক্ত হল আরও একটি অদ্ভুত উপাদান- শুক্রাণু!


এই রূপচর্চার পদ্ধতিকে বলা হয়, ‘রিজুরান স্কিনবুস্টার’। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পদ্ধতিতে একটি বিশেষ উপাদান ব্যবহার করা হয়- পিডিআরএন। বিজ্ঞানের ভাষায় এই পিডিআরএনের পুরো নাম ‘পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড’। কেমব্রিজ মেডিক্যাল গ্রুপের মেডিক্যাল ডিরেক্টর শার্লি কিউই জানিয়েছেন, এই বিশেষ উপাদান স্যামন বা ট্রাউট মাছের শুক্রাণু থেকে সংগ্রহ করা হয়। তার পর উপাদানটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ফেসিয়াল ও অন্যান্য ক্রিমে মেশানো হয়। আর তাতেই ম্যাজিক। এই উপাদান ত্বকের ভিতরে গিয়ে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি করে। বাড়িয়ে দেয় কোলাজেন প্রোটিনের উৎপাদনও। ফলে দ্রুত উজ্জীবিত হয়ে ওঠে ত্বক।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন জানিয়েছিলেন এই ধরনের ক্রিম ব্যবহারের কথা। অভিনেত্রী জানান, এই ক্রিম ব্যবহার করে ৫৫ বছর বয়সে পুনরুজ্জীবিত হয়েছে তাঁর ত্বক। বিজ্ঞানী শার্লি কিউই জানাচ্ছেন, জেনিফারের দাবি খুব একটা অসত্য নয়। কারণ পিডিআরএন অনেকটাই মানুষের ডিএনএ-এর অনুরূপ। তাই ত্বকের কোষ গঠন করতে এই জিনগত উপাদান খুবই সাহায্য করে। তাই প্রচুর নতুন কোষ তৈরি হয় ত্বকে। টানটান থাকে মুখ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া